শনিবার , ১ নভেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

সালথায় ৬ মামলার আসামি দুর্ধর্ষ চোর ইমদাদ পুলিশের হাতে আটক

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১, ২০২৫ ২:০২ অপরাহ্ণ

ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের সোনাতন্দী গ্রাম থেকে বিস্ফোরক মামলাসহ মোট ছয় মামলার আসামি দুর্ধর্ষ চোর মো. ইমদাদ কাজী (৩৮) কে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৩১ অক্টোবর) দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে সালথা থানার একটি টিম তাকে ঐ এলাকা থেকে গ্রেপ্তার করে। পরে শনিবার (১ নভেম্বর) দুপুরে তাকে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়।

আটককৃত ইমদাদ কাজী ওই গ্রামের মৃত সিদ্দিক কাজীর ছেলে। পুলিশ জানায়, ইমদাদ কাজী দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে বিস্ফোরক আইন, চুরি ও সাধারণ অপরাধের অভিযোগে সালথা থানায় একাধিক মামলা রয়েছে। এসব মামলার মধ্যে বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ায় তাকে আটক করা হয়।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে সোনাতন্দী গ্রামে অভিযান চালানো হয়। এ সময় বিস্ফোরক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ইমদাদ কাজীকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে আরও পাঁচটি মামলা রয়েছে। শনিবার দুপুরে তাকে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।”

ওসি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে চলমান মামলাগুলোর তদন্ত দ্রুত সম্পন্ন করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইমদাদ কাজী এলাকায় চোরাই পণ্যের সঙ্গে জড়িত থাকার অভিযোগে একাধিকবার অভিযুক্ত হয়েছেন। পুলিশ তার বিরুদ্ধে থাকা অন্যান্য মামলারও তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটিতে বৈষম্যবিরোধী আন্দোলনের সর্বশেষ শহিদ আব্দুল্লাহর গায়েবানা জানাজা 

রাঙামাটি আওয়ামীলীগ / আলোচনা ছাড়াই কেন্দ্রে কমিটি জমা দেওয়ার অভিযোগ দীপংকর মুছার বিরুদ্ধে; দলের মধ্য ক্ষোভ

মাদক, জুয়া, সন্ত্রাস, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে প্রতিরোধ গড়ে তুলতে হবে- ঈদগাঁওয়ে ওসি মছিউর

রাজস্থলী থানা পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি

সার্কেল অফিস ও বিলাইছড়ি থানা  পরিদর্শন করেন পুলিশ সুপার 

প্রবারণা পূর্ণিমা উদযাপনে মহালছড়িতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

রাজস্থলী-বাঙ্গালহালিয়া-চন্দ্রঘোনা মহাসড়কের বাঁক যখন মরণফাঁদ

শেখ হাসিনার পাশে বসা সেই অমর এবার নির্বাচন করছেন গণমুক্তি জোটের প্রার্থী হয়ে

টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের সবচেয়ে বড় ঝুঁকি ‘গুজব’-রাঙামাটি জেলা প্রশাসক

বৃহত্তর রাঙামাটি সমিতি (চট্টগ্রাম)’র ইফতার মাহফিল দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: