শুক্রবার , ১৫ নভেম্বর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটিতে বৈষম্যবিরোধী আন্দোলনের সর্বশেষ শহিদ আব্দুল্লাহর গায়েবানা জানাজা 

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
নভেম্বর ১৫, ২০২৪ ৫:৪৬ অপরাহ্ণ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এই যোদ্ধা ও সর্বশেষ শহিদ আব্দুল্লাহ ভাই এর রুহের মাগফেরাত কামনা করে আজ (১৫ নভেম্বর) বাদে জুমা, রাঙামাটি শহরের কোর্ট বিল্ডিং প্রাঙ্গণে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় শিবিরের রাঙামাটি জেলা সভাপতি শাফি বলেন, আবু সাইদ থেকে আব্দুল্লাহ পর্যন্ত যারা নিহত হয়েছেন বিদেশে বসে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। যতদিন না পর্যন্ত এ ফ্যাসিস্টের মূল উৎপাটন হচ্ছে ততদিন পর্যন্ত আমরা শহীদি তামান্না নিয়ে রাজপথে থাকবো।

এ সময় উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদের নব নিযুক্ত সদস্য মো: হাবীব আজম, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এবং মেডিকেল কলেজ, সরকারি কলেজ এর শিক্ষার্থীরা, বৈষম্য বিরোধী আন্দোলন এর অন্যতম সৈনিক মো: ইমাম হোসাইন, আব্দুস সাত্তার, নূর আলম সহ সাধারণ ছাত্র- জনতা উপস্থিত ছিলো।

তিন মাস মৃত্যুর সঙ্গে লড়াই করে জুলাই-আগস্টের যোদ্ধা শহীদ সোহরাওয়ার্দী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মো. আব্দুল্লাহ গতকাল বৃহস্পতিবার মারা যান। রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) ইন্টেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। নিহত আবদুল্লাহর বাড়ি যশোরের বেনাপোলে। আন্দোলনের শুরু থেকেই সক্রিয়ভাবে যুক্ত ছিলেন তিনি।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে প্রায় ৩ লক্ষ টাকার সেগুন কাঠ জব্দ

রাঙামাটিতে বেসরকারি প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু

সাজেকে বিজিবির চিকিৎসা সেবা ও ত্রাণ বিতরণ

কাপ্তাই সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিল ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত 

রাজস্থলীতে কিশোরীরা পেল জরায়ুমুখ ক্যান্সারের টিকা

খাগড়াছড়িতে ৩৩৬ পরিবার বসতি স্থাপন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার

নির্বাচন কাছাকাছি এলে সুবিধাবাদীরা ষড়যন্ত্র করে-কুজেন্দ্র লাল ত্রিপুরা

খাগড়াছড়িতে ধর্ষণ মামলার ৩ আসামী গ্রেফতার

বাঘাইছড়ি উপজেলায় টিসিবির পণ্য ক্রয়ের সুবিধা পাচ্ছে ১৭৫৫৪ পরিবার

বাজারমূল্য নিয়ন্ত্রণে রাইখালী বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান ও জরিমানা

error: Content is protected !!
%d bloggers like this: