শনিবার , ২৬ আগস্ট ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

লংগদুর কাট্টলী বাজারে আগুনে পুড়ল ৮ দোকান

প্রতিবেদক
প্রতিনিধি, লংগদু, রাঙামাটি
আগস্ট ২৬, ২০২৩ ৭:৩৩ অপরাহ্ণ

রাঙামাটির লংগদু উপজেলায় কাপ্তাই হ্রদের মাঝে কাট্টলী দ্বীপ। এ দ্বীপকে ঘিরে গড়ে ওঠা কাট্টলী বাজারে আগুনে পুড়েছে আট দোকান।
শুক্রবার গভীর রাতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে বলে জানান স্থানীয়রা।
স্থানীয়দের তথ্যমতে জানা যায়, শুক্রবার রাত ২টার দিকে হঠাৎ আগুন লাগে বাজারে। এ সময় বাজারের সবাই গভীর ঘুমে ছিল। আগুন লাগার পরপরই বাজারের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ করা হয়। তবে ততক্ষণে বাজারের আটটি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই যায়।
ব্যবসায়ী হাফিজুর রহমান জানান, বাজারের একটি চায়ের দোকানের গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুনে বাজারের ৩টি খাবার হোটেল, ২টা ওয়ার্কশপ, ২টা জালের দোকান ও একটি ইলেকট্রনিক্স এর দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।
ভাসান্যদম ইউনিয়ন পরিষদের সদস্য ও বাজারের ব্যবসায়ী আব্দুল মোনাফ জানান, আগুনে বাজারের ৮টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। এতে ব্যবসায়ী ও দোকান মালিকদের প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
শনিবার বিকালে জেলা পরিষদ সদস্য আব্দুর রহিম, আছমা বেগম ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানান।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে কাপ্তাইয়ে র‍্যালি ও আলোচনা সভা

রামগড়ে অবৈধভাবে বালু উত্তোলন : দুই লাখ টাকা জরিমানা

বান্দরবানে টিফিনের টাকা বাঁচিয়ে শিশুদের শিক্ষা উপকরণ বিতরণ

তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে কাপ্তাইয়ে বিতর্ক প্রতিযোগিতা

কাপ্তাইয়ে বাসের ধাক্কায় প্রাণ গেল সুইডিশ পলিটেকনিকের শিক্ষার্থীর

রাঙামাটিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে র‌্যালী আলোচনা সভা অনুষ্ঠিত

রাঙামাটি সরকারি কলেজে চুরির অভিযোগে দুই যুবক আটক

মহালছড়ির মৎস্য চাষীদের বিনামূল্যে উপকরণ বিতরণ

কাপ্তাই দারুলউলুম নূরানী মাদরাসা ও এতিমখানায় দুর্ধর্ষ চুরি

রাঙামাটিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ঊর্ধ্বমুখী, ক্ষুব্ধ ক্রেতারা

error: Content is protected !!
%d bloggers like this: