রবিবার , ১২ জানুয়ারি ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে কাপ্তাইয়ে বিতর্ক প্রতিযোগিতা

প্রতিবেদক
প্রতিনিধি, কাপ্তাই, রাঙামাটি 
জানুয়ারি ১২, ২০২৫ ৬:১০ অপরাহ্ণ

তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে রাঙামাটির কাপ্তাইয়ে আন্তঃস্কুল ও আন্ত কলেজ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) চলাকালীন তারুণ্যের উৎসব -২০২৫ উদযাপন উপলক্ষ্যে কাপ্তাই উপজেলা প্রশাসন এবং উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে রবিবার (১২ জানুয়ারি) সকাল ১০ টা হতে দুপর ১ টা পর্যন্ত কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে স্কুল পর্যায়ে ৪ টি দল এবং কলেজ পর্যায়ে ২ টি দল অংশ নেন।

“জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্যসম্মত শৌচাগার, হাত ধোঁয়ার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ ” বিষয়ে এতে স্কুল পর্যায়ে চ্যাম্পিয়ন হন নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয় এবং রানার-আপ হন কাপ্তাই উচ্চ বিদ্যালয়।

এছাড়া কলেজ পর্যায়ে “ডেঙ্গু মোকাবেলায় প্রাতিষ্ঠানিক উদ্যোগের চেয়ে ব্যক্তিগত সচেতনতা – ই অধিক গুরুত্বপূর্ণ ” বিষয়ে চ্যাম্পিয়ন হন কর্ণফুলি সরকারি কলেজ এবং রানার আপ হন কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ।

প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরী।

বিতর্ক প্রতিযোগিতায় বিচারক এর দায়িত্ব পালন করেন কাপ্তাই উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার আশীষ কুমার আচার্য্য, সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন এবং উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ ঘোষ।
বিতর্ক প্রতিযোগিতা সঞ্চালনা করেন কাপ্তাই  উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী লিমন চন্দ বর্মন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে নিখোঁজ সিএনজিচালিত অটোরিকশা চালক, দিশেহারা স্ত্রী

অপারেশন ডেভিলহান্টে রাঙামাটিতে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

নারী-পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় সোনার বাংলাদেশ গড়ে তুলব : প্রধানমন্ত্রী

রাজস্থলীতে শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষ্যে ত্রাণকার্য এর ডিও বিতরণ

রাঙামাটিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ঊর্ধ্বমুখী, ক্ষুব্ধ ক্রেতারা

খাগড়াছড়িতে মাদ্রাসা ছাত্রের মৃত্যু / পড়ালেখায় মনোযোগী না হওয়ায় ছাত্রকে মারধর করেন শিক্ষক

লংগদুতে হতদরিদ্র ৩ পরিবারকে হাঁসের খামার উপহার দিলো বিজিবি

কাপ্তাইয়ে দিনব্যাপী উত্তম কৃষি চর্চা বিষয়ক সার্টিফিকেশন প্রশিক্ষণ

সাজেকে বিজু উৎসব উপলক্ষে সেনাবাহিনীর আর্থিক সহায়তা

জুরাছড়িতে বঙ্গবন্ধুর জন্মদিন পালন

error: Content is protected !!
%d bloggers like this: