বৃহস্পতিবার , ১২ অক্টোবর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাই রাইখালীতে বন্য হাতির মৃত্যু 

প্রতিবেদক
প্রতিনিধি, কাপ্তাই, রাঙামাটি
অক্টোবর ১২, ২০২৩ ৩:৫৭ অপরাহ্ণ

 

রাঙামাটির কাপ্তাই উপজেলার ২ নং রাইখালী ইউনিয়ন এর  ৪  নং ওয়ার্ডের মতি পাড়া কাঠালতলী এলাকায় একটি বন্যহাতির মৃতদেহ পড়ে রয়েছে বলে জানান স্থানীয় ২ নং রাইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংক্য মারমা।

তিনি  বলেন,  আজ( বৃহস্পতিবার)   সকালে স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে বন্য হাতির মৃত্যুর সংবাদটি জানতে পারি, তবে কিভাবে হাতিটির মৃত্যু হয়েছে জানতে পারি নাই।

কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের রাইখালী রেঞ্জ অফিসার জাহিদুল ইসলাম বলেন আজ ( বৃহস্পতিবার)  সকাল ৮ টায় হাতিটির মৃত্যু হয়। স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে খবর পাওয়ার পর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ এনামুল হক হাজারী সহ আমরা ঘটনাস্থলে সকাল ১০ টার দিতে পৌছায়। হাতিটি বয়স অনেক বেশী। প্রাথমিকভাবে ধারণা করছি স্ট্রোকজনিত কারনে হাতিটির মৃত্যু হতে পারে।

এই বন কর্মকর্তা আরোও বলেন, এই বিষয়ে বন বিভাগের পক্ষ হতে চন্দ্রঘোনা থানায় জিডি করা হবে এবং যেই স্থানে হাতিটি মারা গেছেন সেখানে  মাটি খুঁড়ে হাতিটি পুঁতে ফেলা হবে।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

error: Content is protected !!
%d bloggers like this: