মঙ্গলবার , ১৫ অক্টোবর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বিশ্ব গ্রামীণ নারী দিবসে খাগড়াছড়িতে শোভাযাত্রা, প্রতিবাদী নৃত্যনাট্য ও সমাবেশ

প্রতিবেদক
বিশেষ প্রতিনিধি, খাগড়াছড়ি
অক্টোবর ১৫, ২০২৪ ৬:৫৫ অপরাহ্ণ

বিশ্ব গ্রামীণ নারী দিবসে খাগড়াছড়িতে শোভাযাত্রা, প্রতিবাদী নৃত্যনাট্য ও নারী সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রামে পূর্ণস্বায়ত্তশাসনের দাবিতে আন্দোলনরত দুই নারী সংগঠন পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ ও হিল উইমেন্স ফেডারেশন। এতে পার্বত্য চট্টগ্রামের বর্তমান পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি ১০ দফা প্রস্তাবনা পাস করা হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর ২০২৪) সকালে খাগড়াছড়ি সদরে এ কর্মসূচির আয়োজন করা হয়।

“আত্মরক্ষার্থে নারীরা বেরিয়ে এসো, রুখে দাঁড়াও, বিনা দোষে সন্তান খুন-গুরুতর জখম, কন্যা ধর্ষণের শিকার, বাড়ি ঘরে অগ্নিসংযোগ-লুটপাট নিরাপত্তাহীনতা পরিবেশে নারীরা নিশ্চুপ থাকতে পারে না’’ এই ব্যানার স্লোগানে বিভিন্ন দাবি সম্বলিত প্ল্যাকার্ড-ফেস্টুন প্রদর্শন সহকারে সকাল ১১টার সময় স্বনির্ভর বাজার থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভযাত্রাটি জেলা পরিষদ হয়ে নারাঙহিয়া রেড স্কয়ারে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে গত ১৯ সেপ্টেম্বর স্বনির্ভর এলাকায় সেনাবাহিনীর গুলিতে নিহত জুনান চাকমার মা রুপসা চাকমাকে ফুলের তোড়া দিয়ে তুমুল করতালির মাধ্যমে সম্মান জানানো হয়। এতে নিহত রুবেল ত্রিপুরার মা উপস্থিত থাকার কথা থাকলেও তিনি উপস্থিত হতে পারেননি।

হিলউইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি জেলা আহ্বায়ক এন্টি চাকমার সঞ্চালনায় সমাবেশেবক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের কেন্দ্রীয় সভাপতি কনিকা দেওয়ান, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি নীতি চাকমা ও শহীদ জুনান চাকমার মা রুপসা চাকমা।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঘাইছড়িতে বিআরডিবি’র ৩দিন ব্যাপী উন্নয়ন প্রশিক্ষণের সমাপণী অনুষ্ঠান অনুষ্ঠিত

পাহাড়ের খবর ডটকম এর জন্য শুভেচ্ছা বার্তা-বিপ্লব চাকমা

রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম চুক্তির আদ্যোপান্ত শীর্ষক বৈঠকে চুক্তি বাতিলের দাবি

কাপ্তাই উপজেলা পরিষদ নির্বাচনে ভোট পড়েছে ৪২% উপরে

ঈদগাঁওয়ে নিরীহ সিনজি চালকের জামিন, অভিযুক্ত পুলিশ সদস্যরা বহাল তবিয়তে

রাঙামাটিতে বিসিবি পরিচালক আসিফ আকবর: পাহাড়ে ক্রীড়াক্ষেত্রে বিরাট সম্ভাবনা

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বেড়েছে

কাপ্তাইয়ে জমে উঠেছে ছাগলের হাট

দীঘিনালায় নৌকায় ভোট চাইলেন কুজেন্দ্র লাল ত্রিপুরা

বাংলা ঢোল বাদক টুন্টু রাম দাশ: যন্ত্রের সাথে যাঁর ভালোবাসা 

error: Content is protected !!
%d bloggers like this: