শুক্রবার , ৯ ডিসেম্বর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে বাসের ধাক্কায় প্রাণ গেল সুইডিশ পলিটেকনিকের শিক্ষার্থীর

প্রতিবেদক
প্রতিনিধি, কাপ্তাই, রাঙামাটি
ডিসেম্বর ৯, ২০২২ ৮:৪৪ অপরাহ্ণ

 

রাঙামাটির কাপ্তাইয়ে পিকনিকের বাস ও মোটরসাইকেল এর সংঘর্ষের ঘটনায় মোটর সাইকেল চালক নিহত হয়েছেন।

শুক্রবার (৯ ডিসেম্বর) সন্ধা ৬টার দিকে কাপ্তাই উপজেলার কাপ্তাই সড়কের  ৫ নং ওয়াগ্গা  ইউনিয়নের  বালুরচর নামক এলাকায় এঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত মোটর সাইকেল চালকের নাম মোঃ আব্দুল্লাহ আল হাসিব (২০)। সে কাপ্তাই  ইউনিয়নের নতুন বাজার এলাকার ফরেস্ট কলোনীর জামে মসজিদের ইমাম  মোঃ মাহবুব রহমানের ছেলে।

হাসিব কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট ( বিএসপিআই)  এর  প্রথম বর্ষের ছাত্র বলে জানান বিএসপিআই এর অধ্যক্ষ আব্দুল মতিন হাওলাদার।

এঘটনায় মোটর সাইকেলে থাকা আরেক আরোহী তাঁর বন্ধু রিয়াজুল ইসলাম  সনেট (২০) নামে আরো এক যুবক আহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে  ৫নং ওয়াগ্গা ইউনিয়রের ৯নং ওয়ার্ডের  ইউপি সদস্য সরোয়ার হোসেন জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে ছুটে যান। এবং ওই ঘটনায় জড়িত পিকনিক বাস গুলো আটকাতে প্রশাসনকে অবগত করেন।

কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক রনি জানান, এ ঘটনায় নিহত যুবক আবদুল্লাহ আল হাসিব হাসপাতালের আনার আগে মৃত্যু হয়েছে। আহত অন্যজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে তিনি  জানান।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসীম উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে  জানান, নিহত যুবকের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। পরবর্তীতে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহন করবেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঘাইছড়িতে আগুনে পুড়ে যাওয়া ব্যবসায়িদের মাঝে কেন্দ্রীয় বিএনপির ত্রাণ বিতরণ

কাপ্তাইয়ে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা

বিশ্ব দুগ্ধ দিবসে কাপ্তাই ডংনালা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদেরকে খাওয়ানো হলো পুষ্টিকর দুধ

ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক ফজলে এলাহী গ্রেফতার

চাঁদাবাজদের বিরুদ্ধে মামলার ঘোষণা ঈদগাঁও বিএনপির

জাতীয় সমবায় দিবস উপলক্ষে কাপ্তাইয়ে র‍্যালি ও আলোচনা সভা

কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের নতুন ব্যবস্থাপক হিসাবে প্রকৌশলী মাহমুদ হাসানের যোগদান

দীঘিনালায় ছাত্রলীগের দুপক্ষের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

ঈদগাঁও উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে শহীদ হাদির স্মরণে দোয়া মাহফিল

রাঙামাটির বরকলের ২৩টি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীরা এখনো বই পায়নি

error: Content is protected !!
%d bloggers like this: