বুধবার , ২১ ফেব্রুয়ারি ২০২৪ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

কাপ্তাইয়ে শ্রদ্ধা আর ভালোবাসায় অমর একুশে উদযাপন 

প্রতিবেদক
প্রতিনিধি, কাপ্তাই, রাঙামাটি
ফেব্রুয়ারি ২১, ২০২৪ ১:১২ অপরাহ্ণ

 

রাঙামাটির কাপ্তাইয়ে শ্রদ্ধা আর ভালোবাসায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস  ও  মহান শহীদ দিবস পালন করা হয়েছে ।

দিবসটি উপলক্ষে ২১ ফ্রেব্রুয়ারি  রাত ১২টা ১ মিনিটে কাপ্তাইয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান কাপ্তাই উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, আওয়ামী লীগের এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, পুলিশ , মুক্তিযোদ্ধা, শিক্ষক, পিডিবি, উপজেলা শিল্পকলা একাডেমি, ক্রীড়া সংস্থা, স্কাউটস, বেসরকারি পর্যটন কেন্দ্র বনশ্রী পর্যটন কমপ্লেক্স , ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স,  সহ নানা সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন।

এদিকে বুধবার  (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ এর সম্মেলন কক্ষ কিন্নরী তে  উপজেলা প্রশাসনের আয়োজনে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত  হয়।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহিউদ্দিন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক।

কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নাছির উদ্দীন,  সহকারী কমিশনার (ভুমি) সৈয়দা ফারহানা পৃথা  , কাপ্তাই থানার ওসি মো আবুল কালাম,  উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ এনামুল হক হাজারী, উপজেলা নির্বাচন কর্মকর্তা তানিয়া আক্তার, মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান, উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর জিন্নাতুন নাহার এবং  সহকারী শিক্ষা অফিসার আশীষ কুমার আচার্য্য।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন। আলোচনা সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এদিকে দিবসটি উপলক্ষে কাপ্তাই তথ্য অফিসের উদ্যোগে চলচ্চিত্র প্রদর্শন করা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

শোকদিবসে বাঘাইছড়িতে সেচ্ছায় রক্তদান কর্মসূচী পালিত

বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার পরিচিতি সভা অনুষ্ঠিত

রামগড়ে দুর্নীতি প্রতিরোধ দিবসে আলোচনা সভা ও মানবন্ধন অনুষ্ঠিত

খাগড়াছড়িতে নারী পুলিশ সদস্যদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে ব্যতিক্রমী কর্মশালা আয়োজন

রাজস্থলীতে ফায়ার সার্ভিসের জনসচেতনতামূলক অগ্নিনির্বাপণ মহড়া

কাপ্তাইয়ের চিৎমরমে মাদক বিরোধী র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুনজর থাকায় পার্বত্যঞ্চল এখন অপশক্তি ও অশান্তমুক্ত- প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

রামগড়ে হেনা-বেলায়েত ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণীতে ওয়াদুদ ভূঁইয়া

রামগড়ে খাবারের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ, দোকানী আটক

দৈনিক সাঙ্গু পত্রিকার ২৫ বছরে পদার্পণে কাপ্তাইয়ে আলোচনা সভা ও কেক কাটা

error: Content is protected !!
%d bloggers like this: