শনিবার , ৬ জুলাই ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

রামগড় সরকারি হাসপাতালে সিজারিয়ান অপারেশন চালু

প্রতিবেদক
করিম শাহ, রামগড়, খাগড়াছড়ি
জুলাই ৬, ২০২৪ ৭:৩২ অপরাহ্ণ

খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম বারেরমত সিজারিয়ান অপারেশন (ওটি) চালু হয়েছে। এ ব্যবস্থা চালু হওয়ায় আনন্দিত স্থানীয়রা।

শনিবার (৬ জুলাই) সকাল ১১ টার সময় এক অন্তঃসত্ত্বার সিজারিয়ান অপারেশনের মাধ্যমে এ সেবা চালু হয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ বি এম মোজাম্মেল হক।

তিনি জানান, প্রথমবারের মতো রামগড় সরকারি হাসপাতালে সিজারের মাধ্যমে এক ফুটফুটে কণ্যা সন্তান প্রসব করে এক প্রসূতি মা। আগে স্বাস্থ্য কমপ্লেক্সে এ ব্যবস্থা চালু ছিল না। সকালে এক অন্তঃসত্ত্বার সিজারিয়ান অপারেশনের মাধ্যমে এ সেবা চালু হয়। প্রসূতি মা ও শিশু দুজনেই সুস্থ আছেন।

প্রসূতির নাম বিবি রহিমা হাসপাতাল মোড় এলাকায় তার বাবার বাড়ি । তিনি বারইয়ারহাট এলাকার মোহাম্মদ রাসেলের স্ত্রী। বর্তমানে মা ও নবজাতক উভয়েই সুস্থ আছেন।

স্থানীয়রা জানান, কোনো অন্তঃসত্ত্বা মায়ের অবস্থার অবনতি হলে খাগড়াছড়ি, ফেনী বা চট্টগ্রাম যাওয়া ছাড়া উপায় ছিল না। সিজারিয়ান অপারেশন এখানে না থাকায় ভোগান্তি পোহাতে হয়েছে উপজেলাবাসীকে। সরকারি সেবার জন্য এ সময়ে উপজেলাবাসীকে বিকল্প হিসেবে বিভিন্ন বেসরকারি ক্লিনিকে সিজারিয়ান অপারেশন করাতে হত। এতে খরচ হত অতিরিক্ত টাকা, অনেকের সে সামর্থ্য ছিল না। বর্তমানে হাতের নাগালে এ ব্যবস্থা চালু করায় কোনো প্রকার ঝামেলা ছাড়াই সিজারিয়ান সেবা পাওয়া যাবে।

প্রথম সিজারিয়ান অপারেশন সম্পূর্ণ করেন গাইনী কন্সালটেন্ট ডা: মাসুমা তাবাসসুম ও এনেস্থেটিস্ট ডা: জাহিদ সরোয়ার্দী। এতে সহকারী হিসেবে ছিলেন ডা: রোকসানা ইয়াসমিন ও আবাসিক মেডিকেল অফিসার ডা: মুহাম্মদ নাছির উদ্দীন।

এছাড়া হাসপাতালের নার্স, ওয়ার্ডবয়সহ সকল স্তরের কর্মকর্তা কর্মচারী এ কাজে সর্বাত্মক সহযোগীতা করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঘাইছড়িতে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দকে সংবর্ধনা

কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বঙ্গবন্ধুর স্বপ্ন পুরণে কাজ করছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড – নিখিল কুমার

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে কাপ্তাইয়ে র‍্যালী ও আলোচনা সভা

কাপ্তাইয়ে তথ্য প্রাপ্তির অধিকারে নারীর অগ্রগতি শীর্ষক অবহিতকরণ সভা

কাপ্তাই শিল্প এলাকায় তথ্য আপার উঠান বৈঠক অনুষ্ঠিত

বিলাইছড়িতে উঠান বৈঠক ও স্যাটেলাইট ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্য সেবা প্রদান

উপদেষ্টা সু-প্রদীপ চাকমার রাঙামাটি আগমনের প্রতিবাদে বিক্ষোভ

দীঘিনালায় আইএফআইসি ব্যাংকের ৪৯তম বর্ষপূর্তি উদযাপন

কক্সবাজারে গভীর রাতে পাহাড় নিধন, চাপা পড়ে যুবকের মৃত্যু

error: Content is protected !!
%d bloggers like this: