মঙ্গলবার , ১৫ জুলাই ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

লংগদুতে শিক্ষা নিয়ে ভাবনা: শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন

প্রতিবেদক
প্রতিনিধি, লংগদু, রাঙামাটি
জুলাই ১৫, ২০২৫ ৮:২০ অপরাহ্ণ

লংগদুতে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ে এক ত্রিপক্ষীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুর ১২টায় উপজেলার করল্যাছড়ি রশিদ সরকার উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য বিমল কান্তি চাকমা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর হোসাইন। বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুলতান আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটারকছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অজয় মিত্র চাকমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মিলন চাকমা, লংগদু প্রেস ক্লাব সভাপতি এবিএস মামুন এবং বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম। এছাড়া অনুষ্ঠানে দাতা সদস্য নাগর চান চাকমাসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের মধ্যে নিয়মিত যোগাযোগ ও সহযোগিতা অপরিহার্য। শুধু চরিত্র গঠন, সময়ানুবর্তিতা ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমেও শিক্ষার মান বাড়ানো সম্ভব।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা তার বক্তব্যে বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নের মূল শক্তি শিক্ষক ও অভিভাবক। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যেকোনো ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত আছি, যাতে শিক্ষার্থীরা ভবিষ্যতে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে পারে।”

পরে নবাগত ইউএনও জাহাঙ্গীর হোসাইনকে বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। স্থানীয়রা মনে করছেন, এ ধরনের ত্রিপক্ষীয় সমাবেশ শিক্ষা ব্যবস্থাকে আরও গতিশীল ও দায়িত্বশীল করে তুলবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কেপিএম হরিমন্দিরে নৃত্যনাট্য “রাধে গোবিন্দ কৃষ্ণ মুরারী” দর্শকের অকুণ্ঠ প্রশংসা অর্জন

বাঙ্গালহালিয়া সরকারি কলেজের প্রতিষ্ঠাতা শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

আইন প্রয়োগে কখনো সামাজিক সমস্যার সমাধান সম্ভব না; পরিবেশ দিবসে জেলা প্রশাসক

শপথ নিলেন চন্দ্রঘোনা ইউপির নির্বাচিত সদস্যরা

কাউখালী কওমী ওলামা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে দুই দিনব্যাপি ইসলামি মহাসম্মেলন অনুষ্ঠিত 

লংগদুর গাঁথাছড়া বায়তুশ শরফ মাদ্রাসার প্রাক্তন ছাত্র সংসদের দেড়যুগ পূর্তি

আবারো স্থগিত হল মৈদং ও দুমদুম্যা ইউপি নির্বাচন

বঙ্গবন্ধু জাতীয় বিজ্ঞান মেলায় তিন পার্বত্য জেলা থেকে রাঙামাটি আল আমিন ফাজিল মডেল মাদ্রাসার অংশগ্রহণ

নজরুল বর্ষে কাপ্তাইয়ে দুই দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

রাঙামাটির তপোবন অরণ্য কুটিরে প্রবারণা পূর্ণিমা অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: