শনিবার , ১৩ আগস্ট ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

আহলে সুন্নাতের কেন্দ্রীয় চেয়ারম্যানের উপর হামলার প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
আগস্ট ১৩, ২০২২ ৯:২৫ অপরাহ্ণ

 

আহলে সুন্নাত ওয়াল জামা’আত কেন্দ্রীয় চেয়ারম্যান শায়খুল হাদিস আল্লামা আলহাজ¦ কাজী মঈনুদ্দিন আশরাফীর উপর হামলার প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রাঙামাটি জেলা আহলে সুন্নাতের উদ্যোগে শনিবার বিকেল ৫টায় বনরূপা জামে মসজিদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তারা বলেন, ইসলামের মূলধারায় কথা বলায় আহলে সুন্নাত ওয়াল জামা’আতের চেয়ারম্যানের উপর হামলা করা হয়েছে। দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য এই হামলা বলে বক্তারা বলেন। যেসব দুর্বৃত্ত এই হামলার সাথে জড়িত তাদের অবিলম্বে গ্রেফতার পূর্বক শাস্তির দাবি জানান বক্তারা। একইসাথে এর পেছনে কারা ইন্দন যোগাচ্ছে তাদেরকেও আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।

আহলে সুন্নাত ওয়াল জামা’আত রাঙামাটি জেলা সভাপতি মাওলানা এম এ মুস্তফা হেজাজীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আহলে সুন্নাত সমন্বয় কমিটির মিডিয়া সেলের প্রধান এডভোকেট ফরিদুল ইসলাম, জেলা আহলে সুন্নাতের সিনিয়র সহ সভাপতি মাওলানা শফিউল আলম আল ক্বাদেরী, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আলহাজ্ব মোঃ আখতার হোসেন চৌধুরী, সহ সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা হাফেজ সুলতান মাহমুদ আল ক্বাদেরী, সহ সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ সেকান্দর হোসেন আল ক্বাদেরী প্রমূখ।

জেলা আহলে সুন্নাতের প্রচার সম্পাদক মোঃ ইব্রাহিম জাবেদের পরিচালনায় এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আহলে সুন্নাতের অর্থ সম্পাদক হাজী মাহফুজ উদ্দিন,আইন সম্পাদক উপাধ্যক্ষ মোঃ মনসুর আলী, সহ প্রচার সম্পাদক মোঃ তারেক আজিজ প্রমুখ।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বান্দরবানে ৬৯ হাজার ৮৮৪জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন-এ ক্যাপসুল

কাউখালীতে মহান একুশের নানান কর্মসুচি পালন

দাপ্তরিক কাজে দক্ষ ও স্মার্ট প্রশাসন গড়ে তুলতে হবে-পার্বত্য প্রতিমন্ত্রী 

রাজস্থলী, চন্দ্রঘোনা ও কাপ্তাই থানা পরিদর্শনে নবাগত পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন

খাগড়াছড়ির পানিছড়িতে বজ্রপাতে দুই সন্তানের জননী নিহত 

বাঘাইছড়িতে জনসংহতি সমিতি এমএন লারমা শাখার ৭ম সম্মেলন অনুষ্ঠিত

রাঙামাটিতে শহীদ বীর কাশেমের গায়েবানা জানাজা ও বিক্ষোভ মিছিল

মহালছড়িতে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন ও স্বাস্থ্য কমপ্লেক্স আধুনিকায়নের দাবি ছাত্রদলের

চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালে হামলার অভিযোগ: নিরাপত্তা কর্মী আহত

মানিকছড়িতে জেলা পরিষদের আমের চারা বিতরণ

error: Content is protected !!
%d bloggers like this: