শনিবার , ৪ ফেব্রুয়ারি ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ের চিৎমরমে বিজিবির মৌজা ভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
ফেব্রুয়ারি ৪, ২০২৩ ৭:০৭ অপরাহ্ণ

 

পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর ভাষা, সংস্কৃতি, কৃষ্টি, ঐতিহ্যকে তুলে ধরার লক্ষ্যে শনিবার    (৪ ফেব্রুয়ারী) বিকেল ৩:৩০ হতে ৫ টা পর্যন্ত রাঙামাটির কাপ্তাই উপজেলা ওয়াগ্গাছড়া রিভারভিউ পার্ক এন্ড পিকনিক স্পটের ম্যাডিসন স্কোয়ার সাংস্কৃতিক মঞ্চে   সাংস্কৃতিক উৎসব” এর পঞ্চম পর্বে অনুষ্ঠিত হলো চিৎমরম মৌজার নান্দনিক পরিবেশনা।

কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এই সাংস্কৃতিক উৎসব এর আয়োজন করেন।

এই দিনে ৩২৩ নং চিৎমরম মৌজায় বসবাসরত মারমা   সম্প্রদায়ের শিল্পীরা তাদের ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে মারমা  সম্প্রদায়ের জীবনধারা, তাদের ঐতিহ্যবাহী লুঁই নৃত্য, মায়ারমা নৃত্য, ছাতা নৃত্য, ময়ুর নৃত্য, পাখা নৃত্য, মারমা গান সহ বিভিন্ন ঐতিহ্য  পরিবেশন করেন। এসময় তুমুল করতালিতে পার্কে আগত দর্শকরা এই অনুষ্ঠান উপভোগ করেন।

কাপ্তাই ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাব্বির আহমেদ, এএসসি  প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই অনুষ্ঠান  উপভোগ  করেন। এসময়, ৩২৩ নং চিৎমরম মৌজার হেডম্যান ক্যওসিং মং, চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী, ৩২১ নং নারানগিরি মৌজার হেডম্যান উসুয়ে সুয়ে চৌধুরী ( মিশুক), সাংবাদিক কাজী মোশাররফ হোসেন, কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ঝুলন দত্ত সহ বিভিন্ন মৌজার হেডম্যান, কার্বারী,  মহিলা ও পুরুষ এবং বিজিবির পদস্থ কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত থেকে এই নান্দনিক পরিবেশনা উপভোগ করেন।

বিজিবি  অধিনায়ক লেঃ কর্নেল সাব্বির আহমেদ এএসসি জানান,  ব্যাটালিয়ন এর অধীন ৬ টি মৌজায় বসবাসরত ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর সংস্কৃতি, কৃষ্টি ও ঐতিহ্যকে তুলে ধরার জন্য এবং তাদের শিল্পীদের সুপ্ত প্রতিভাকে বিকশিত করার জন্য আমাদের  এই আয়োজন।

প্রসঙ্গতঃ কাপ্তাই বিজিবির আয়োজনে এই সাংস্কৃতিক উৎসব গত ১৩  জানুয়ারি উদ্বোধন করা হয়। এদিন ওয়াগ্গা মৌজার তঞ্চঙ্গ্যা শিল্পীরা তাদের পরিবেশনা করেন।  এছাড়া গত ২০  জানুয়ারি রাইখালী  মৌজা,  ২১ জানুয়ারি নারানগিরি মৌজা এবং ৩ ফেব্রুয়ারী ভার্য্যাতলী মৌজার   শিল্পীরা তাদের পরিবেশনা পরিবেশন করেন।

এছাড়া ১০ ফেব্রুয়ারী পেকুয়া মৌজার শিল্পীরা তাদের পরিবেশনা পরিবেশন করবেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

খাগড়াছড়িতে মহানবী হযরত মুহাম্মদ (সা:)-কে অবমাননার প্রতিবাদে বিক্ষোভ

রাঙামাটিতে কৃষিতে আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহার শীর্ষক প্রশিক্ষণ

খাগড়াছড়িতে দুর্গাপূজা উপলক্ষে বস্ত্র বিতরণ করলো সনাতন ছাত্র-যুব পরিষদ

ঈদগাঁওয়ে ব্রেস্ট ফিডিং কর্ণারের দাবি জানিয়েছেন এনসিপি

বাংলাদেশে পাচারের পথে বিপুল অস্ত্র জব্দ: ইউপিডিএফ ও সিএনএফ’র সংশ্লিষ্টতা

চকরিয়ায় বালু উত্তোলন করতে গিয়ে চোরাবালিতে আটকে শ্রমিকের মৃত্যু

সড়ক দূর্ঘটনায় কাপ্তাই বিএন স্কুল এন্ড কলেজ’র শিক্ষার্থী নিহত

তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করতে বাঘাইছড়িতে প্রস্তুতি সভা

পাবিপ্রবি ভিসির বিরুদ্ধে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুনজর থাকায় পার্বত্যঞ্চল এখন অপশক্তি ও অশান্তমুক্ত- প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

error: Content is protected !!
%d bloggers like this: