সোমবার , ১৪ নভেম্বর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে বিজিবির অভিযানে জব্দ অবৈধ কাঠ নিলামে বিক্রি

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
নভেম্বর ১৪, ২০২২ ৯:১২ পূর্বাহ্ণ

 

গত বছর এবং চলতি বছরে রাঙামাটির কাপ্তাই ওয়াগ্গাছড়া ৪১ বিজিবির অভিযানে অবৈধভাবে পাচারকালে উপজেলার রাইখালী, ওয়াগ্গা, চিৎমরম সহ বিভিন্ন দুর্গম এলাকা থেকে জব্দকৃত নানা প্রজাতির ২০ হাজার ৫ শত ঘনফুট দামী কাঠগুলো অবশেষে নিলামে বিক্রয় কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

দীর্ঘদিন যাবৎ জব্দকৃত কাঠগুলো ওয়াগ্গাছড়া বিজিবি হেফাজতে থাকার পর চলতি সপ্তাহে নিলামের মাধ্যমে কাঠগুলোর বিক্রয় কার্যক্রম শুরু করা হয় বলে বন বিভাগের কর্মকর্তারা জানান ।

কাপ্তাই বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ জানান, বিভিন্ন সময়ে কাপ্তাই ৪১ বিজিবি কর্তৃক অভিযান চালিয়ে উদ্ধার হওয়া প্রায় ৭ হাজার ৫শত ঘনফুট সেগুন কাঠ এবং প্রায় ১৩ হাজার ঘনফুট বিভিন্ন প্রজাতির কাঠ বনবিভাগের নিকট গত অক্টোবর মাসের প্রথম সপ্তাহে হস্তান্তর করা হয়। পরে গত ২০ অক্টোবর নিলামের মাধ্যমে প্রায় ৬০ থেকে ৭০ লক্ষ টাকায় এসব কাঠগুলো বিক্রয় করা হয়েছে। যার ফলে গত শুক্রবার হতে বেশ কিছু ক্রেতা তাদের টাকা পরিশোধ করে কাঠগুলো ক্রয় করে নিয়ে গেছেন বলে জানান তিনি।

কাপ্তাই ৪১ বিজিবির সিও লে. কর্ণেল সাব্বির আহমেদ জানান, বনজ সম্পদ রক্ষার্থে এবং অবৈধ কাঠ পাচারকারীদের বিরুদ্ধে বিজিবির অভিযান প্রতিনিয়ত চলমান থাকবে। কোনভাবেই অবৈধ কাঠ পাচারে জড়িত অপরাধীদের ছাড় দেওয়া হবে না বলে তিনি জানান।

প্রসঙ্গত, বিভিন্ন সময়ে কাপ্তাই ৪১ বিজিবির কমান্ডিং অফিসার এর নেতৃত্বে বেশ কয়েকটি সফল অভিযানে কাপ্তাইয়ের বিভিন্ন দুর্গম অঞ্চল থেকে অবৈধ দামী বনজকাঠগুলো উদ্ধার করা হয়েছে।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নানিয়ারচরে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা

চন্দ্রঘোনা থানার অভিযানে দেশীয় চোলাইমদ সহ আটক ২

কাপ্তাইয়ে গণঅভ্যুত্থানে আহত ও শহীদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত

রাঙামাটিতে চলমান হরতালকে কেন্দ্র করে সেনাবাহিনীর টহল কার্যক্রম জোরদার

রোয়াংছড়িতে ভলিবলের চ্যাম্পিয়ন রোয়াংছড়ি দল

কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে চিৎমরমে উঠান বৈঠক

পাহাড় নিয়ে ষড়যন্ত্র বন্ধ করতে ও শিক্ষক হত্যার প্রতিবাদে পিসিসিপি’র মানববন্ধন

পার্বত্য চুক্তি পুর্নাঙ্গ বাস্তবায়নের দাবীতে রাঙামাটিতে পিসিপির বিক্ষোভ সমাবেশ

বাঘাইছড়িতে ইউপি চেয়ারম্যানদের সঙ্গে লিগ্যাল এইড অফিসের মতবিনিময়

জুরাছড়িতে ১০ দিনব্যাপী ইন্ডাকশন প্রশিক্ষণ শুরু

error: Content is protected !!
%d bloggers like this: