জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬ উপলক্ষে রাঙামাটির বিলাইছড়িতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কনফারেন্স রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৯৯ নম্বর রাঙামাটি আসনের এমপির প্রতিনিধি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাফর আহাম্মদ। সভায় সভাপতিত্ব করেন উপজেলা মেডিকেল অফিসার ডা. ওমর ফারুক।
সভায় প্রধান অতিথি দেশের অর্থনৈতিক উন্নয়ন ও উৎপাদনশীলতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। প্রযুক্তি, উদ্ভাবন ও দক্ষ মানবসম্পদের সমন্বয়ের মাধ্যমে একটি আধুনিক ও প্রতিযোগিতামূলক অর্থনীতি গড়ে তোলার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।
এ সময় আরও বক্তব্য রাখেন সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সাধারণ সম্পাদক শান্তি বিজয় চাকমা ও থানার এসআই তৌকির আহমেদ। সভা সঞ্চালনা করেন শিক্ষক জ্ঞানেন্দু বিকাশ চাকমা।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সভাপতি রেজাউল করিম রনি, উপজেলা পরিষদের সত্য কিশোর চাকমা, সুজিত চাকমাসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।


















