শনিবার , ১৫ মার্চ ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বাঘাইছড়িতে প্রশাসনের অভিযানে আবারও তিন ইটভাটা বন্ধ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, বাঘাইছড়ি
মার্চ ১৫, ২০২৫ ৯:৩৫ অপরাহ্ণ

মহামান্য হাইকোর্টের আদেশে রাঙামাটির বাঘাইছড়িতে উপজেলা প্রশাসনের অভিযানে আবারও বন্ধ করে দেয়া হয়েছে তিনটি ইটভাটা। এরআগেও কয়েক দফায় এই অবৈধ তিনটি ইটভাটার কার্যক্রম বন্ধসহ জরিমানা করলেও তারা কার্যক্রম চালিয়ে আসছিলো।

আজ শনিবার (১৫ মার্চ) বিকেলে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার মোবাইল কোর্ট পরিচালনা করে এমএমসি, কেবিএম ও ফাইভ স্টার এই তিনটি ইটভাটা স্থায়ীভাবে বন্ধ করে দেন। এসময় পানি ছিটিয়ে আগুন নিভানোর পাশাপাশি কাঁচা ইট ধ্বংস করা হয়েছে। পরে হাইকোর্টের রিটপিটিশনের আদেশে সাইনবোর্ড ঝুলিয়ে দেয়া হয়।

প্রধান সড়ক দখল করে পরিচালিত হচ্ছিলো অবৈধ এই ইটভাটার কার্যক্রম।

উল্লেখ্য এরআগেও কয়েক দফায় এই অবৈধ তিনটি ইটভাটার কার্যক্রম বন্ধসহ জরিমানা করেন স্থানীয় প্রশাসন। গত ১৬ জানুয়ারি মহামান্য হাইকোর্ট বিভাগের রীট পিটিশন মামলা নং-১২০৪/২০২২ ও ১৩৭০৫/২০২২ এর আদেশ অনুযায়ী ৩টি ইটভাটায় ইটপ্রস্তুত ও ইটভাটার সকল কার্যক্রম বন্ধ করে দেয় উপজেলা প্রশাসন। সেসময় এমএমসি, কেবিএম ও ফাইভ স্টার ইটভাটা বন্ধ ঘোষণা করার পাশাপাশি তিন ইটভাটা মালিককে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

পরবর্তীতে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পুনরায় ইটভাটার কার্যক্রম পরিচালনা করলে গত ১৮ ফেব্রুয়ারি পুনরায় তিন ইটভাটা বন্ধ করে উপজেলা প্রশাসন। একইসাথে উপজেলার এমএমসি, কেবিএম ও ফাইভ স্টার ভাটায় অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা করে মোট দেড় লাখ টাকা জরিমানা করেন। কিন্তু তারপরেও এই অবৈধ ইটভাটার কার্যক্রম পরিচালিত হয়ে আসছিলো ইটভাটা মালিকরা।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সকল দ্রব্যের মূল্য বৃদ্ধি ও ছাত্র নেতা হত্যার প্রতিবাদে রাঙামাটিতে বিএনপির বিক্ষোভ

খাগড়াছড়িতে শ্রেষ্ঠ প্যানেল আইনজীবী অ্যাডভোকেট জসিম উদ্দিন মজুমদার

চাকরির শেষ বয়সে মামলার বোঝা টানছেন মানবিক ডাক্তার শহীদ তালুকদার; হলো না পদোন্নতি

ইসলাম প্রতিষ্ঠার জন্য আলেম সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ– ঈদগাঁওয়ে জামায়াতের উলামারা

অধিকার ও সংগঠনের চেতনায় মহালছড়িতে ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

হাতি থেকে সুরক্ষায় কাপ্তাই বন বিভাগের সতর্কতামূলক কার্যক্রম

ভোগান্তিতে আটকে যাওয়া পর্যটকদের উদ্ধার করেছে সেনাবাহিনী

কাপ্তাইয়ে ভোক্তা অধিকার দিবস পালন

নুরের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে লংগদুতে মশাল মিছিল

সাজেক-খাগড়াছড়ি সড়কে নন্দারাম এলাকায় পাহাড়ধসে সড়ক যোগাযোগ বন্ধ

error: Content is protected !!
%d bloggers like this: