সোমবার , ২৪ জুলাই ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

মানিকছড়িতে রোভার স্কাউটস সদস্যদের মাসব্যাপী বৃক্ষ রোপন অভিযান শুরু

বাংলাদেশ স্কাউটস এর প্ৰধান জাতীয় কমিশনার ড. মোঃ মোজাম্মেল হক খানের অনুশাসন ৫০লক্ষ বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ স্কাউটস খাগড়াছড়ি জেলা রোভার এর আওতাধীন মানিকছড়ি মং রাজবাড়ী মুক্ত রোভার স্কাউট গ্রুপ ও মানিকছড়ি গিরিমৈত্রী সরকারি ডিগ্রি কলেজ রোভার স্কাউট গ্রুপের যৌথ উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপন অভিযান শুরু হয়েছে।

২৪ জুলাই রোজ সোমবার ১১ টায় মানিকছড়ি গিরিমৈত্রী সরকারি ডিগ্রি কলেজের আঙ্গিনায় বৃক্ষ রোপনের শুভ উদ্বোধন করেন মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী। এর আগে উক্ত কলেজের রোভার স্কাউট লিডার মো: মনির হোসেনের সঞ্চালনায় অধ্যক্ষ এসএম শাহ- ই- আলমের সভাপতিত্বে জাতীয় পতাকা ও স্কাউট পতাকা উত্তোলন, প্রার্থনা সংঙ্গীত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন মানিকছড়ি মং রাজবাড়ী মুক্ত রোভার স্কাউট গ্রুপের সহ-সভাপতি- ১ সামায়উন ফরাজি সামু, সহ-সভাপতি- ২ অমর দত্ত, রোভার স্কাউট লিডার থোয়াই অং প্রু মারমা ও মিতালী চৌধুরী প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রক্তিম চৌধুরী ছাত্র জীবনে সহশিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে বৃক্ষরোপনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন পরিবেশের ভারসাম্য রক্ষা করতে বৃক্ষরোপনের কোন বিকল্প নেই।

মাসব্যাপী মানিকছড়ি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি খালি জায়গায় ও সড়কের আশে-আশে এই বৃক্ষরোপন কর্মসূচি চলমান রাখতে রোভার সদস্যরা কাজ করবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাই অনূর্ধ্ব(১৭) ফুটবল খেলায় বালক বিভাগে কাপ্তাই ইউনিয়ন ও বালিকা বিভাগে রাইখালী ইউনিয়ন চ্যাম্পিয়ন

কাপ্তাইয়ে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বাজার মনিটরিং

৩ দফা দাবিতে কাপ্তাইয়ে বিএসপিআই শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের রামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শন

বিলাইছড়িতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

খাগড়াছড়ি ট্রাক-মিনিট্রাক মালিক গ্রুপের নির্বাচন / হাজী মোহাম্মদ জসিম সভাপতি, আকতার হোসেন সম্পাদক

ফারুয়া ইউনিয়নে দুস্থ-অসহায় মহিলাদের চাউল বিতরণ

বর্ণিল আয়োজনে শুভ বড়দিন উদযাপন করলো যমুনাছড়ির খ্রীস্টান ধর্মাবলম্বীরা

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নে অনলাইন অ্যাক্টিভিস্টদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা

দীঘিনালায় বাবুর্চি স্বর্ণ কুমার ত্রিপুরার গুলিবিদ্ধ লাশ উদ্বার

error: Content is protected !!
%d bloggers like this: