বৃহস্পতিবার , ২১ নভেম্বর ২০২৪ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে ২ দিনব্যাপী দক্ষতা উন্নয়নে কর্মশালা

প্রতিবেদক
প্রতিনিধি, কাপ্তাই, রাঙামাটি 
নভেম্বর ২১, ২০২৪ ১:১৪ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগামের উদ্যোগে  বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৯ টায় হাসপাতালের ডা: মং স্টিফেন চৌধুরী স্টাফ ক্লাবে ২ দিনব্যাপী দক্ষতা উন্নয়নের উপর কর্মশালা শুরু হয়েছে।

চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং এর উদ্বোধন করেন। কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগামের প্রোগাম ম্যানেজার বিজয় মারমার সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক ব্যপ্টিস্ট চার্চ সংঘের পালক প্রধান  রেভারেন্ড রোনাল্ড দিলীপ সরকার। ২ দিনব্যাপি প্রশিক্ষণে গ্রাম উন্নয়ন কমিটি, নারী উন্নয়ন দল এবং কিশোরীরা সহ সর্বমোট ১ শত ৭০ জন অংশ নিচ্ছেন। পরে সকাল সাড়ে ১০ টায় দক্ষতা উন্নয়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন। এসময় তিনি বলেন, প্রান্তিক নারীদের নিয়ে দূর্গম অঞ্চলে চন্দ্রঘোনা ক্রীস্টিয়ান হাসপাতালের কম্প্রেহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগামের মাঠ পর্যায়ের কর্মীরা স্বাস্থ্য সেবা দোয়ারে দোয়ারে পৌঁছে দিচ্ছেন।

তিনি আরোও বলেন, একসময় মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুর হার বেশি ছিল। বর্তমানে সরকারি স্বাস্থ্য সেবা এবং এনজিও গুলোর কার্যক্রমে এই হার অনেকাংশে কমে গেছে। চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল বছরের পর বছর ধরে আত্ম মানবতার সেবায় কাজ করে যাচ্ছেন তা অবশ্যই প্রশংসার যোগ্য।

হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং এর সভাপতিত্বে ১১ নং চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন এর কম্প্রিহেনসিভ  হেলথ প্রোগামের সুপারভাইজার উসংবাই মারমার সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাসপাতালের উপদেষ্টা এবং চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক ব্যাপ্টিস্ট চার্চ সংঘের সভাপতি বিপ্লব মারমা এবং কাপ্তাই প্রেসক্লাবের সাধারন সম্পাদক ঝুলন দত্ত।
প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সুপ্রীম কোর্টের আইনজীবী মো: আতাউর রহমান। স্বাগত বক্তব্য রাখেন  কম্প্রিহেনসিভ হেলথ প্রোগামের প্রোগাম ম্যানেজার বিজয় মারমা।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চলে গেলেন লংগদু ইউনিয়নের চেয়ারম্যান কুলিন মিত্র চাকমা

কাপ্তাই ফায়ার স্টেশন পরিদর্শনে পরিচালক শহীদ আতাহার হোসেন

রাঙামাটি রিজিয়নের ঈদ-উল আযহা-২০২৩ উপলক্ষ্যে ঈদ উপহার প্রদান

রাঙামাটিতে ফ্যাসিস্ট আওয়ামী দোসররা প্রকাশ্য ষড়যন্ত্রে লিপ্ত– বিএনপি-জামায়াত

রামগড় স্থলবন্দর নির্মাণকাজ পরিদর্শনে নৌপরিবহন সচিব মোঃ মোস্তফা কামাল 

রাঙামাটি শহরের হাসপাতাল এলাকায় তিনতলা ভবন দখলকে কেন্দ্র করে আটক ২ 

প্রবাসীর বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতি, ৮ ভরি স্বর্ণসহ ১৫ লক্ষাধিক টাকার মালামাল লুট!

জুরাছড়িতে প্লাবন: টানা পাঁচ দিন ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

রাঙামাটিতে সন্ত্রাস বিরোধী দেয়াল লিখন ও গ্রাফিতি এঁকেছেন সাধারণ শিক্ষার্থীরা

বাংলাদেশে মাতৃভাষা-ভিত্তিক বহুভাষিক প্রাথমিক শিক্ষা: সংকট ও সম্ভাবনা শীর্ষক আলোচনা সভা

error: Content is protected !!
%d bloggers like this: