বুধবার , ৭ মে ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে আগুনে পুড়লো দিনমজুর আছুমং মারমার বসত বাড়ি

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
মে ৭, ২০২৫ ৮:২০ পূর্বাহ্ণ

রাঙামাটির কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়ন এর ১১৯ নং ভার্য্যাতলী মৌজার দূর্গম গুড়াছড়ি পাড়ার বাসিন্দা দিন মজুর আছুমং মারমার বসত বাড়ি আগুনে পুড়ে ঘরের  খাদ্যশস্য  , আদা হলুদ বীজ এবং নগদ ৫ হাজার  টাকা পুড়ে গেছে । ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক লক্ষাধিক টাকার মতো।

বিষয়টি নিশ্চিত করে বুধবার (৭ মে) সকাল সাড়ে ৭ টায় মুঠোফোনে  ১১৯ নং ভার্য্যাতলী মৌজার হেডম্যান থোয়াই অং মারমা এই প্রতিবেদককে জানান, গতকাল মঙ্গলবার (৬ মে) সকাল সাড়ে ১১ টায় আছুমং মারমার ঘরের সোলারের ব্যাটারি হতে এই আগুনের সূত্রপাত হয়।এইসময় ৫ সদস্য বিশিষ্ট এই পরিবারের কেউ জুমে কৃষি কাজ করতে গিয়েছিলেন  এবং ছেলে মেয়েরা স্কুলে ছিলেন। খবর পাওয়ার পর এলাকাবাসী এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা   দৌড়ে এসে দেখে ঘরের সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে।

এদিকে আগুন লাগার পর মঙ্গলবার ( ৬ মে)  তাৎক্ষণিক হরিনছড়া এলাকাবাসী এবং স্থানীয় এমসিসি  (মাল্টিপারপাস কমিউনিটি সেন্টার হতে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে   চাল, তরকারি,কাপড় সহ নগদ ৬০০০/=ছয় হাজার টাকা সহায়তা করা হয়।

এসময়  এলাকার মহিলা কারবারি উশেম্রা মারমা,  সহকারি কারবারি সানুখই মারমা,  স্থানীয় বিহার  কমিটির সম্পাদক  মংহলাপ্রু মারমা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিলাইছড়িতে তথ্য অফিসের শিশু অধিকার বিষয়ক ওরিয়েন্টেশন

কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে দূর্গম গবাছড়া পাড়ায় নারী সমাবেশ 

জুরাছড়িতে তামাক নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কর্মশালা

চন্দনাইশে রাস্তা সংস্কারের অভাবে চলাচলে ১০ হাজার মানুষের দুর্ভোগ

বান্দরবানে শিক্ষার্থীরদের মাঝে সেনাবাহিনীর শিক্ষাসামগ্রী ও ক্রীড়া সামগ্রী বিতরণ

ঈদগাঁওয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

রাঙামাটিতে স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্ত ঘাতক স্বপন চাকমা আটক

কাপ্তাইয়ে এমএন লারমার ৮৭তম জন্মবার্ষিকী পালিত

রাঙামাটি শহরে সিএনজি উল্টে দুই যাত্রী আহত

কাপ্তাই উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ গঠনতন্ত্র সংস্কার কমিটির গঠনতন্ত্র হস্তান্তর

error: Content is protected !!
%d bloggers like this: