বৃহস্পতিবার , ১১ এপ্রিল ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটিতে সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত আদালত প্রাঙ্গণে, ঈদের শুভেচ্ছা বিনিময় 

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
এপ্রিল ১১, ২০২৪ ১২:১৮ অপরাহ্ণ

 

রাঙামাটি শহরের মধ্যে সব চেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় আদালত প্রাঙ্গণে। বৃহস্পতিবার সকাল ৮টায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। একই স্থানে ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হয়।

প্রথম জামাতে ইমামতি করেন মাওলানা মোঃ এরশাদুল ইসলাম ও দ্বিতীয় জামাতে ইমামতি করেন, মাওলানা আবু বক্কর। ঈদুল ফিতরের তাৎপর্য তুলে ধরে ঈদগাহে আগত মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, কালেক্টরেট জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা আবুল হাসেম, চম্পক নগর জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা মাহাতাব উদ্দিন।

ইদুল ফিতরের নামাজ আদায় শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত পরিচালনা করেন, ফিসারি ঘাট জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা আব্দুল জলিল ও ফরেস্ট জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা হাফেজ রহমতুল্লাহ। ৩-৪ হাজার মুসল্লি ইদুল ফিতরের নামাজে অংশগ্রহন করেন।

ইদ উদযাপন পরিচালনা কমিটির সদস্য ও মরহুম এসএম শহীদুল্লাহ সাহেবের বড় ছেলে মামুনের পরিচালনায় ইদ এতে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম। এ-সময় ইদ জামাতে শুভেচ্ছা বক্তব্য রাখেন, মেয়র আকবর হোসেন চৌধুরী ও ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জামাল উদ্দিন।

জেলা প্রশাসন ও পৌরসভা সূত্রে জানা যায়, রাঙামাটিতে ৫টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। আদালত পাড়া মাঠ প্রাঙ্গণ, রাঙামাটি সরকারি কলেজ মাঠ, তবলছড়ি কেন্দ্রীয় ঈদগাহ মাঠ, উন্নয়ন বোর্ড মাঠ ও বনরুপা জামে মসজিদ।

২৯৯ নং আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি, সংরক্ষিত আসনের মহিলা এমপি জ্বরতি তঞ্চঙ্গা, জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান ও পুলিশ সুপার মীর আবু তৌহিদ সবাইকে ইদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চৌদ্দগ্রাম থেকে আসামী ধরে আনল কাপ্তাই পুলিশ

মহালছড়িতে বিজয় দিবস মিনি বার নাইট ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

কাপ্তাইয়ের ওয়ারেন্টভুক্ত আসামি কাশেম যাত্রাবাড়ী থেকে গ্রেফতার

পার্বত্য অঞ্চলের নারী খেলোয়াড়দের নৈপুণ্যতা দেশের সুনাম বয়ে আনছে– পার্বত্য উপদেষ্টা

মহালছড়িতে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীর পাশে সেনা জোন, কলেজে ভর্তি ও শিক্ষা ব্যয়ে আর্থিক সহায়তা

কাপ্তাই রেশমবাগান পুলিশ চেক পোস্টে যোগদান করেছেন ট্রাফিক বিভাগের সদস্যরা

খাগড়াছড়িতে পারিবারিক কলহের জেরে খুন, গ্রেপ্তার ২

কাপ্তাইয়ে খোলা বাজারে চাল বিক্রি শুরু; উদ্বোধন করেন দীপংকর তালুকদার

রাজস্থলীতে বিদেশি সিগারেট পাচারকালে ইউপি সদস্যসহ আটক ৪ জন

কাপ্তাইয়ে কার্প জাতীয় মাছের পোনা বিতরণ

error: Content is protected !!
%d bloggers like this: