শুক্রবার , ১৭ জানুয়ারি ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল ও কম্বল বিতরণ

প্রতিবেদক
প্রতিনিধি, কাপ্তাই, রাঙামাটি 
জানুয়ারি ১৭, ২০২৫ ৭:৩৬ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের  আয়োজনে বিএনপি’র প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও দুস্থ, অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারী) কাপ্তাই উপজেলা মডেল মসজিদ এ জুমার নামাজে শেষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কাপ্তাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এই দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ করা হয়। দোয়া মাহফিলে প্রয়াত প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এ ছাড়া মাহফিলে বিএনপি’র চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা, দীর্ঘায়ু এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু, শহীদ জিয়াউর রহমানের ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সহ সভাপতি ডাঃ রহমতউল্লাহ, উপজেলা বিএনপির সভাপতি মোঃ লোকমান আহমেদ, সিনিয়র সহ সভাপতি মোঃ জাফর আহম্মদ স্বপন, মোঃ হারুনুর রশিদ রতন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক মোঃ মোরশেদ আলম, ওয়াগ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি একরাম হোসেন মেম্বার, ওয়াগ্গা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন,কাপ্তাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন, সহ সভাপতি ইউচুপ আলী সদস্য সচিব রফিকুল ইসলাম, ছাত্রদলের আহবায়ক সেকান্দর আলী রাসেল, সদস্য সচিব মোঃ ইব্রাহীম, প্রমুখ।

দোয়া মাহফিল ও কম্বল বিতরণ অনুষ্ঠানে কাপ্তাই উপজেলা বিএনপি এবং এর অঙ্গ  সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাইখালীর ভালুকিয়ায় ২ শতাধিক রোগীর বিনামূল্যে চিকিৎসা দিল চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল

বিলাইছড়িতে পালবার লিংসেন্টার পরিদর্শনে জেলা প্রশাসক

রাঙামাটিতে নিত্য পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে বাজার মনিটরিং করেছে জেলা প্রশাসন

রাঙামাটিতে অ্যাড. সাইফুল ইসলাম পনির ও অ্যাড. রহমত উল্লাহকে ফুলেল সংবর্ধনা

প্রযুক্তির ছোঁয়ায় পার্বত্য শিক্ষার্থীদের স্মার্ট করে গড়ে তোলার উদ্যোগ বাস্তবায়নে গুরুত্বারোপ উপদেষ্টা সুপ্রদীপ চাকমার 

কাউখালীতে কোভিড-১৯ বিষয়ে ব্রাইট বাংলাদেশ ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত 

রাঙামাটিতে বিশ্ব জনসংখ্যা দিবস পালন

দীঘিনালায় পুষ্টি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি প্রশিক্ষণ

নানিয়ারচরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা

কক্সবাজার উখিয়া বিট কর্মকর্তাকে হত্যার প্রতিবাদে রাঙামাটিতে বন বিভাগের মানববন্ধন

error: Content is protected !!
%d bloggers like this: