বুধবার , ১২ নভেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রামগড়ে এনসিপি’র উপজেলা কার্যালয় উদ্বোধন

প্রতিবেদক
করিম শাহ, রামগড়, খাগড়াছড়ি
নভেম্বর ১২, ২০২৫ ১১:২৪ অপরাহ্ণ

পার্বত্য জেলা খাগড়াছড়ির রামগড়ে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র উপজেলা কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে।আজ বুধবার (১২ নভেম্বর) বিকেল রামগড় মার্কেটে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি রামগড় উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জাতীয় নাগরিক পার্টি-এনসিপির কেন্দ্রীয় সংগঠক (দক্ষিণ অঞ্চল) ও খাগড়াছড়ি জেলার প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট মনজিলা ঝুমা।

জাতীয় নাগরিক পার্টি-এনসিপি রামগড় উপজেলার প্রধান সমন্বয়কারী মো. হারুনুর রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতীয় যুব শক্তি, কেন্দ্রীয় সদস্য হারিচুর রহমান রনিসহ প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতীয় নাগরিক পার্টি জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। রামগড় এই উপজেলা কার্যালয়ের মাধ্যমে সংগঠনের তৃণমূল কার্যক্রম আরও জোরদার হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এরআগে অতিথিরা দলীয় কার্যালয়ে প্রবেশের পূর্বে ফিতা কেটে ও শাপলা কলীর শুভেচ্ছা বিনিময়ের মধ্যেদিয়ে কার্যালয়টি উদ্বোধন করেন। দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। এসময় উপজেলা কমিটির নেতৃবৃন্দ, দলীয় কর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চট্টগ্রাম ১৪ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন বিএনপি নেতা খন্দকার হেলাল (সিআইপি)

রাঙামাটিতে প্রথম আলোর ২৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

রাঙামাটি কোতয়ালী থানার অভিযানে মাদকসেবীসহ গ্রেপ্তার ২১

৭১ এর অপশক্তিই রাষ্ট্রীয় সম্পদ ও জানমালের ক্ষতি সাধন করেছে- পার্বত্য প্রতিমন্ত্রী

সাজেক ভ্রমণে যাচ্ছেন রাষ্ট্রপতি, উন্মুক্ত থাকবে সব কটেজ, নিরাপত্তা থাকবে কড়াকড়ি

বাঘাইছড়িতে বজ্রপাতে অনার্স ১ম বর্ষের ছাত্র অর্কো চাকমা নিহত 

তিন পার্বত্য জেলায় পর্যটকদের ঈদ আমেজ: পর্যটন স্পটগুলোতে পর্যটকের ভীড়

‎রাঙামাটিতে খেলাফত মজলিসের মনোনয়নপত্র সংগ্রহ

রাঙামাটিতে আগামীকাল থেকে ৩৬ ঘন্টার হরতালের ডাক

ঘটনা ধামাচাপা দিতে গোপনীয়তার অভিযোগ / কাউখালীর বেতবুনিয়ায় পাহাড়ধসে ২ শ্রমিক নিহত

error: Content is protected !!
%d bloggers like this: