বৃহস্পতিবার , ৪ ডিসেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

মহালছড়িতে জীববৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন

প্রতিবেদক
শফিক ইসলাম, মহালছড়ি, রাঙামাটি
ডিসেম্বর ৪, ২০২৫ ১১:০১ অপরাহ্ণ

খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি সদর ইউনিয়নে বাংলাদেশ জীববৈচিত্র্য আইন ২০১৭ এর আলোকে আনুষ্ঠানিকভাবে ‘ইউনিয়ন জীববৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি’ গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর ২০২৫) ১ নং মহালছড়ি ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় এই কমিটি গঠন করা হয়।

আলোচনা সভায় জানানো হয়, এই কমিটি ইউনিয়ন পর্যায়ে জীববৈচিত্র্য সংরক্ষণ, প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং স্থানীয় জনগণের মধ্যে পরিবেশবান্ধব আচরণ ও সংরক্ষণমূলক কাজে সচেতনতা বাড়াতে কাজ করবে।

আলোচনা সভা শেষে সদর ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মানিক রঞ্জন খীসাকে সভাপতি, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা প্রয়াসি চাকমাকে সদস্য সচিব করে ২৩ বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।কমিটিতে ইউপি সদস্য, স্থানীয় প্রশাসন, বন বিভাগ, কৃষি বিভাগ, নারী প্রতিনিধি ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অন্তর্ভুক্ত রয়েছেন।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা পাপড়ি ভট্টাচার্য, মহালছড়ি রেঞ্জ বন বিভাগের ডেপুটি রেঞ্জার জাহিদুল ইসলাম,বায়োডাইভারসিটি প্রকল্পের মহালছড়ি উপজেলার ফ্যাসিলিটেটর নকুল কুমার ত্রিপুরা, মানিকছড়ি উপজেলার ফ্যাসিলিটেটর চিংথেই মারমা।

সভায় অতিথিরা জানান, জীববৈচিত্র্য সংরক্ষণে স্থানীয় পর্যায়ের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাহাড়ের প্রকৃতি, বনজ সম্পদ ও পরিবেশ রক্ষায় এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটিতে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

লংগদুতে চকলেটের লোভ দেখিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

খাগড়াছড়িতে ঘরোয়া পরিবেশে প্রবারণা পূর্ণিমা উদযাপন

দেশ সেবায় কাজ করে যাচ্ছে আনসার ভিডিপি

সাউন্ডবাংলা-গ্লোবাল এডুকেশন হাব শিক্ষা সম্মাননা অনুষ্ঠিত

বিলাইছড়িতে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত 

মাইসছড়ি ইউনিয়ন বিএনপির উদ্যোগে কোরআন খতম, দোয়া ও কুলখানি অনুষ্ঠিত

বান্দরবানে গ্যাং স্টার খ্যাত রকি গ্রেফতার

মে দিবসে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন’র বিনামূল্যে পানীয় বিতরণ

কাল থেকে পাহাড়ে প্রাণের উৎসব বৈসাবি শুরু / খাগড়াছড়িতে বর্ণাঢ্য শোভাযাত্রায় হাজারো মানুষের অংশগ্রহণ

error: Content is protected !!
%d bloggers like this: