বুধবার , ২১ আগস্ট ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

খাগড়াছড়ির বন্যা কবলিত মানুষের পাশে বিদ্যানন্দ ফাউন্ডেশনসহ বিভিন্ন সংগঠন

প্রতিবেদক
বিশেষ প্রতিনিধি, খাগড়াছড়ি
আগস্ট ২১, ২০২৪ ৬:৩৬ অপরাহ্ণ

তিন মাসের মধ্যে চতুর্থবারের মতো বন্যা কবলিত খাগড়াছড়ি শহর ও দীঘিনালার মেরুং-কবাখালীর মানুষের পাশে ত্রাণ সহায়তা নিয়ে দাঁড়িয়েছে প্রশাসন-রাজনৈতিক দল ও বিভিন্ন সামাজিক সংগঠন। এরমধ্যে খাগড়াছড়ি জেলা প্রশাসন এবং সুপরিচিত স্বেচ্ছানেবী সংগঠন ‘বিদ্যানন্দ ফাউন্ডেশন’ অন্যতম।

খাগড়াছড়ি জেলা প্রশাসনের পক্ষ থেকে পুরো জেলার জন্য চল্লিশ (৪০) মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ দিয়েছেন।

মঙ্গলবার রাতে ও বুধবার সকালতক খাগড়াছড়ি শহরের বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও আজ (বুধবার) বিকেল থেকে বৃষ্টি অব্যাহত থাকায় পানি আবারও বাড়তে শুরু করেছে। ফলে কোথাও কোথাও বন্যা পরিস্থিতি আরো অবনতি ঘটেছে। পুরো জেলায় প্রায় আড়াই হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। জেলায় ৯৮টি আশ্রয় কেন্দ্র খুলেছে জেলা প্রশাসন।

খাগড়াছড়িতে বন্যা দুর্গত এলাকায় জেলা বিএনপি’র সভাপতি- সাবেক এমপি ওয়াদুদ ভূইয়ার পক্ষে রান্না ত্রাণ করা ও শুকনো খাবারসহ বিতরণ করছে দলীয় নেতাকর্মী ও শিক্ষার্থীরা।

সরেজমিনে জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর আব্দুর রব রাজা, জেলা বিএনপি নেতা আহসানউল্লাহ্, পৌর বিএনপি’র সা. সম্পাদক নজরুল ইসলাম এবং স্বেচ্ছাসেবক দলের জেলা সভাপতি সাগর নোমানকে ত্রাণ তৎপরতায় নেতৃত্ব দিতে দেখা গেছে।

জরুরী ত্রাণ তৎপরতা শুরু করেছে ‘বিদ্যানন্দ ফাউন্ডেশন’ও। বিদ্যানন্দ’র বোর্ড মেম্বার মো. জামাল উদ্দিন জানান, তাঁদের ত্রাণ নিয়ে স্বেচ্ছাসেবীদের একটি দল এরই মধ্যে খাগড়াছড়িতে পৌঁছেছে।

প্রতিষ্ঠানটির সমন্বয়ক মোবারক হোসেন জানান, তাঁরা বুধবার বিকেলে খাগড়াছড়ি জেলাশহরের বটতলী এলাকা দিয়ে ত্রাণ বিতরণ শুরু করেছে। প্রাথমিকভাবে চার’শ পরিবারের জন্য প্রতি প্যাকেটে ছয় (৬) কেজি করে চাল, এক কেজি করে মসুরী ডাল-লবন, এক ডজন ডিম, পাঁচটি খাবার স্যালাইন, বিস্কুট বিতরণ করা হবে। পরিস্থিতি বিবেচনায় ত্রাণ তৎপরতা আরো বাড়ানো হবে।

দীঘিনালার ইউএনও মামুনুর রশিদ জানিয়েছেন, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বন্যা কবলিত মানুষের দুয়ারে দুয়ারে ত্রাণ পৌঁছে দেয়ার কাজ চলছে।

নবনিযুক্ত খাগড়াছড়ি পৌরসভার মেয়র (উপ-পরিচালক, স্থানীয় সরকার বিভাগ) নাজমুন আরা সুলতানাও পৌর কাউন্সিলরদের সাথে সমন্বয় করে ত্রাণ তৎপরতা অব্যাহত রেখেছেন।

খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান জানান, জেলায় ৯৮টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। পাহাড় ধসের ঝুঁকিতে থাকা পরিবারগুলোকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া পানিবন্দি এলাকার মানুষদের জন্য শুকনো খাবার, মোমবাতি, বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছে।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

অপহৃত পিসিপি সদস্য রিশন চাকমাসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী উদ্বার

রাজস্থলীতে প্রবল বর্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি

পার্বত্য চট্টগ্রামের প্রকল্পের স্কিমগুলো অগ্রাধিকারভিত্তিতে ও যথাসময়ের মধ্যে সম্পন্ন করতে হবে: পার্বত্য সচিব

বসন্ত মোন পাংখোয়া পাড়ায় ৩০০ বছরের চার্চের উদ্বোধন

রাজস্থলীর সাংবাদিক চাউচিংয়ের মৃত্যু 

কাপ্তাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল ও কম্বল বিতরণ

খাগড়াছড়িতে সাংবাদিকদের উপর গায়েবি মামলা

রামগড়ে পরিত্যক্ত অবস্থায় বন্দুক ও কার্তুজ উদ্ধার

কাউখালীতে আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

আয়ের উৎস ছাড়াই কোটি টাকার মালিক, অবশেষে দুদকের মামলা

error: Content is protected !!
%d bloggers like this: