রবিবার , ২০ জুলাই ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
জুলাই ২০, ২০২৫ ১০:১১ অপরাহ্ণ

বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ স্লোগান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি পদদলিত করে অসম্মান প্রর্দশন এবং আইন শৃঙ্খলা বাহিনীর নির্লিপ্ততায় দেশ জুড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ও ষড়যন্ত্রমূলক ভাবে দেশকে অস্তিতিশীল করার প্রতিবাদে রাঙামাটির কাপ্তাই উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

রবিবার (২০ জুলাই) সকাল সাড়ে ১০টা কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি কেন্দ্রীয় শহীদ মিনার হতে একটা বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার বড়ইছড়ি বাজার এবং কাপ্তাই সড়ক প্রদক্ষিণ করে আবারও কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। পরে শহীদ মিনার চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জাফর আহমেদ স্বপন।

এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাঙামাটি জেলা বিএনপির সহ সভাপতি ডা: রহমত উল্লাহ। উপজেলা যুবদলের সদস্য সচিব ইব্রাহিম হাবিব মিলুর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে কাপ্তাই উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, রাঙামাটি জেলা বিএনপির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক একরাম হোসেন বেলাল, সদস্য আব্দুল খালেক মেম্বার, কাপ্তাই উপজেলা বিএনপির সহ সভাপতি একরামুল হক, সিনিয়র যুগ্ম সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, সাংগঠনিক সম্পাদক উথোয়াই মং মারমা, রাঙামাটি জেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক এবং কাপ্তাই উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক বেলাল হোসেন, কাপ্তাই বিদ্যুৎ শ্রমিক দলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, কাপ্তাই  উপজেলা যুবদলের আহবায়ক জাহিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক সুমন মারমা,স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রফিকুল ইসলাম, উপজেলা মহিলা দলের সভাপতি পারুল আক্তার, সাধারণ সম্পাদক তাসলিমা আক্তার রিনা, সাংগঠনিক সম্পাদক জরিনা বেগম, কৃষক দলের সভাপতি নুরুল হক বাচা, চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন, ওয়াগ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মায়ারাম তনচংগ্যা, কাপ্তাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল হাকিম, রাইখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসেম মেম্বার, উপজেলা তাঁতি দলের সাধারণ সম্পাদক তরিক উল্লা, উপজেলা ছাত্র দলের আহবায়ক সেকান্দর আলী রাসেল, সদস্য সচিব মো: ইব্রাহিম, সহ জেলা ও উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিস্ট সরকার যেন বার বার ফিরে না আসে সকলকে সজাগ থাকতে হবে। আমাদের দলের ভাইস চেয়ারম্যান এর বিরুদ্ধে যে কুরুচিপূর্ণ স্লোগান দেওয়া হয়েছে তা আমরা তীব্র নিন্দা জানাই। ভবিষ্যতে আপনারা সংযত হয়ে কথা বলবেন, মনে রাখবেন বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ দল। বিএনপির নেতৃবৃন্দ রাজপথে জবাব দিবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ইসরায়েলি পণ্য বয়কট রেড জুলাই টিম রাঙামাটির কর্মসুচি

রাঙামাটি জেলা তথ্য অফিসের মহিলা সমাবেশ

রামগড়ে প্রধানমন্ত্রীর ঘর পাচ্ছেন আরও ১৭০ পরিবার

পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ সম্প্রসারণ ও আধুনিক শিক্ষার সুযোগ নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর: পার্বত্য মন্ত্রী ও প্রতিমন্ত্রী

চকরিয়ায় বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু

খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কাপ্তাই ১১ আর ই ব্যাটালিয়নের উদ্যোগে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ

কাউখালীতে তৃতীয় লিঙ্গের শিলা হত্যায় গ্রেপ্তার ৪

মানিকছড়িতে এ্যাম্বুল্যান্সের চাপায় স্কুল ছাত্রীর মৃত্যু

রাজস্থলীতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে কৃষকদলের বৃক্ষরোপণ

error: Content is protected !!
%d bloggers like this: