রবিবার , ১৩ আগস্ট ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

কাপ্তাইয়ে জমে উঠেছে ছাগলের হাট

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
আগস্ট ১৩, ২০২৩ ২:৪৫ অপরাহ্ণ

আগামী ১৮ আগষ্ট  অনুষ্ঠিত হবে  সনাতনী সম্প্রদায়ের সর্পদেবী  শ্রীশ্রী মনসা পূজা।

এ পূজাকে কেন্দ্র করে জমে উঠেছে রাঙামাটির কাপ্তাইয়ের রাইখালী বাজার এর ছাগলের হাট।

মনসা পূজার দিন সনাতনী সম্প্রদায়ের অনেকেই দেবী মনসার উদ্দেশ্যে পাঠা ছাগল ও হাঁস বলি দিয়ে থাকে।

বিশেষ করে চট্রগ্রাম অঞ্চলে পাঠা ছাগল বলি দেওয়ার রেওয়াজ বহু বছরের।

এদিকে রোববার (১৩ আগষ্ট) সকালে কাপ্তাই উপজেলার রাইখালী বাজারের বটতলা ছাগলের হাটে গিয়ে দেখা যায়, ছাগল কিনতে দুরদুরান্ত থেকে মানুষের আগমন ঘটেছে।

বাজারে ক্রেতা বিক্রেতাদের উপচেপড়া ভিড়। এ সময় পাহাড়ের বিভিন্ন জাতের ছাগলের পাশাপাশি পাটনাইয়া জাতের ছাগল বেশী বিক্রয় হতে দেখা গেছে।

কাপ্তাইয়ের রাইখালী ইউনিয়নের কারিগড় পাড়া থেকে ছাগল বিক্রয় করতে এসেছেন সাইনুপ্রু মারমা। তিনি বলেন, নিজ ঘরে তিনি বেশ কয়েকবছর ধরে ছাগল পালন করে আসছেন। প্রতিবছর তিনি রাইখালী হাটে এসে ছাগল বিক্রয় করে বেশ লাভবান হন।

তাই এবারও ছাগল বিক্রয় করতে এই হাটে এসেছেন। অন্য বছরের মতো এবারও ছাগল বিক্রি করে ভালো দাম পাবেন বলে আশা করছেন তিনি।

ছাগল বিক্রেতা, ইসমাইল, উচিমং, কাদের এর  সাথে কথা হলে তারাও বলেন  এই বছর পাহাড়ী  ছাগলের চাহিদা বেশি থাকায় দামও ভালো পাচ্ছি। এছাড়া মাঝারি সাইজের ছাগলের চাহিদা এইবার অনেকটা বেশী বলে তারা জানান।

অন্যদিকে ছাগল কিনতে আসা চন্দ্রঘোনার বাসিন্দা সুনীল দে,, রবি দাশ, রাঙ্গুনিয়ার বাসিন্দা অজয় চৌধুরী, ত্রিদিপ বনিক  সহ  কয়েকজন ক্রেতা জানান, তারা প্রায় প্রতিবছরই রাইখালী হাটে ছাগল কিনতে আসেন। বিশেষ করে এই হাটে ভালো মানের ছাগল পাওয়া যায়। এবং এই হাটে বিক্রয় করতে আনা বেশিরভাগ ছাগলই সাধারণত পাহাড়ীদের  বাড়িতে লালন পালন হয়ে থাকে। তাই এখানকার ছাগলের চাহিদা তুলনামুলক অনান্য হাটের তুলনায় বেশি। তবে এবার রাইখালী বাজারে  ছোট বড় প্রচুর ছাগলের সমারহ থাকলেও দাম অত্যাধিক চড়া বলে তারা জানান।

রাইখালী বাজার কমিটির সাধারণ সম্পাদক ইউসুফ তালুকদার জানান, কাপ্তাইয়ের মধ্যে ঐতিহ্যবাহী একটি হাট হচ্ছে রাইখালী বাজার। যেখানে প্রতিবছর সাপ্তাহিক হাট ছাড়াও মনসা পূজাকে কেন্দ্র করে এইসময়ে একটি জমজমাট ছাগলের হাট বসে থাকে। এবারও রাইখালীর এই ছাগলের হাট জমজমাট হয়েছে। এবং হাটে ক্রেতা বিক্রেতাদের বেশ ভীড় লক্ষ্য করা গেছে। নায্যমূল্যে ক্রেতারা ছাগল কিনতে পারছে বলে তিনি জানান।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ইলেকট্রনিক শর্ট ব্যবহার করে কাপ্তাই লেকে মাছ ধরার ডিভাইস জব্দ

রামুতে ট্রেনে কাটা পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

কাউখালীতে ইউপিডিএফের বাঁধায় সেনাবাহিনীর শীতবস্ত্র-শিক্ষা উপকরণ বিতরণ ব্যাহত

কাউখালী বিএনপির সভাপতি জাহাঙ্গীর পেলেন ‘একুশে স্মৃতি সংসদ’ পদক

হেডম্যান-কার্বারীদের সাথে ধানের শীষ প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা

বাঘাইছড়িতে ধানের শীষের প্রচারণা: দিপেন দেওয়ানের সমর্থনে উঠান বৈঠক

রাঙামাটিতে দুই মাদক কারবারির মধ্যে সংঘর্ষ

রুমায় ব্যাংকে ডাকাতি অপহরণ প্রতিবাদে মানববন্ধন

খাগড়াছড়িতে অবৈধভাবে পাহাড় কাটা বন্ধে  / ইটভাটা মালিক রাকিবের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরে লিখিত অভিযোগ

বিলাইছড়িতে যুব উন্নয়নের জনসচেতনতামূলক প্রশিক্ষণ

error: Content is protected !!
%d bloggers like this: