সোমবার , ২৩ জুন ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাজস্থলীতে উৎসবমুখর পরিবেশে স্কাউটদের প্রাণের আয়োজন

বাংলাদেশ স্কাউটস প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় সারাদেশের ন্যায় একযোগে ৫২৭ টি উপজেলায় কাব শিশুদের মিলনমেলা ‘কাব কার্নিভাল-২০২৫’ সোমবার (২৩ জুন) অনুষ্ঠিত হয়েছে। এদিন সকাল সাড়ে ১১টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হল হতে সারাদেশে ভার্চুয়ালি এই কাব কার্নিভালের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

তারই ধারাবাহিকতায় বাংলাদেশ স্কাউটস রাজস্থলী উপজেলা শাখার আয়োজনে রাজস্থলী উপজেলার আবাসিক উচ্চ বিদ্যালয় মাঠে কাব কার্নিভাল ২০২৫ অনুষ্ঠিত হয়।

এতে রাজস্থলী উপজেলার ১৬ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৮০ জন কাব এবং ৩০ জন ইউনিট লিডার অংশ নেন। ৬ স্টেশনে ভাগ হয়ে কাব শিশুরা তাদের বিভিন্ন পারদর্শিতা যেমন তীর নিক্ষেপ, মাছ শিকার, বল নিক্ষেপসহ বিভিন্ন পারদর্শিতা পরিবেশন করে।

এর আগে একই দিন সকাল সাড়ে ১০টায় জাতীয় ও স্কাউট পতাকা উত্তোলনের মাধ্যমে রাজস্থলী উপজেলা পর্যায়ে এই কাব কার্নিভালের উদ্বোধন করেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব কান্তি রুদ্র।

এ সময় তিনি বলেন, আজকের শিশুরা সু- নাগরিক হিসেবে গড়ে উঠবে, তাদের কোন অভাব অনটন থাকবে না। উন্নত বাংলাদেশের জন্য সুস্থ সবল মেধাবী জাতি দরকার। তাই আজকের এই কার্নিভালের মাধ্যমে শিশুরা আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাজুরুল ইসলাম, আবাসিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিময় চাকমা, রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান, রাজস্থলী তাইতং পাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এমদাদুল হক, শফিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ হোসেন, উপজেলা স্কাউটস সাধারণ সম্পাদক জাহিদুল আলমসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কাব শিক্ষকরা, গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন তাইতং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক উজ্বল কুমার তঞ্চঙ্গ্যা।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে সড়ক দুর্ঘটনায় মন্দিরের পুরোহিত গুরুতর আহত

রামগড়ে পিসিপি’র ছাত্র সমাবেশ

রাঙামাটিতে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ স্বপ্ন দেখাচ্ছে তরুণদের

বাঘাইছড়িতে পাহাড়ী ছাত্র পরিষদের ২০তম কাউন্সিল অনুষ্ঠিত 

বিলাইছড়িতে প্রায় ৬০ কিলোমিটার এলাকা জুড়ে শিম চাষ

বিলাইছড়িতে ১৭ সিনিয়র নার্সের যোগদান

দীঘিনালায় দুর্যোগ মোকাবেলায় ২১টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে

মহালছড়িতে নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতা চলাকালে স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সহ গ্রেফতার-৩

রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ে কাপ্তাই বিএসপিআই’র আউটরিচ ক্যাম্পেইনিং প্রোগ্রাম

কাপ্তাই-বিলাইছড়ি সদর পর্যন্ত ৪০ কিঃ মিঃ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শনিবার

error: Content is protected !!
%d bloggers like this: