বুধবার , ২ মার্চ ২০২২ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

পার্বত্য চট্টগ্রাম রেগুলেশন বহাল রাখতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি

প্রতিবেদক
পাহাড়ের খবর ডেস্ক।
মার্চ ২, ২০২২ ১:৩৮ অপরাহ্ণ

হিমেল চাকমা, রাঙামাটি

পার্বত্য চট্টগ্রাম রেগুলেশন ১৯০০ বহাল রাখতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ করার  দাবী জানিয়েছেন পার্বত্য চট্টগ্রামের হেডম্যানরা ( মৌজা প্রধান)।

বুধবার রাঙামাটি জেলা প্রশাসক মিজানুর রহমানের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর পাঠানো এক স্মারকলিপিতে এ দাবী জানান।

স্মারকলিপিতে বলা হয় পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি জনগোষ্ঠীকে বিশেষ সুযোগ সুবিধার প্রদানসহ এদের কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য, সনাতনী, রীতি, প্রথাসমুহ সংরক্ষণের জন্য বৃটিশ সরকার পার্বত্য চট্টগ্রাম রেগুলেশন ১৯০০ প্রনয়ন করে।  এ আইনের আলোকে ১৯৯৭ সালে পার্বত্য চট্টগ্রাম চুক্তি সম্পাদন হয়।  চুক্তির আলোকে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ, তিন পাবর্ত্য (রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি) জেলা পরিষদ সংশোধন হয়। পার্বত্য চুক্তিতে অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠে পার্বত্য চট্টগ্রাম রেগুলেশন ১৯০০।

২০০৩ সালে সাম্প্রদায়িক সরকারের আমলে হাইকোর্ট বিভাগের এক মামলায় এ আইনকে মৃত আইন ঘোষণা করা হয়। বর্তমান সরকারের আমলে ২০১৭ সালে আপীল বিভাগ এ রায়কে খারিজ করে পার্বত্য চট্টগ্রাম রেগুলেশন ১৯০০ বৈধ এবং কার্যকর আইন মর্মে ঘোষণা করে।

আপীল বিভাগেরে এ  রায়কে চ্যালেঞ্জ করে ২০২১ সালে ২৫ অক্টোবর আব্দুল আজিজ নামে একজন আপীল বিভাগে পুনরায় রিভিউ আবেদন করে। নিষ্পত্তি হওয়া বিষয়টি পুনরায় উত্থাপিত হওয়ায় শঙ্কিত ও উদ্বিগ্ন হেডম্যান সমাজ।

স্মারকলিপিতে বলা হয় এ রিভিউ উদ্দেশ্য হল বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক, ধর্ম নিরপেক্ষ, বহুত্ববাদী প্রগতিশীল চরিত্রকে ব্যহত করা। পার্বত্য চট্টগ্রামের ভিন্ন ভিন্ন পাহাড়ি জাতিসত্তার স্বতন্ত্র সত্তা, পরিচয়, স্বকীয়তা, ঐতিহ্য, জীবনাচার ও মৌলিক অধিকারকে ভুলুন্ঠিত করা যা সংবিধানের পরিপন্থী।

স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য রাঙামাটি হেডম্যান এসোসিয়েশেনের সভাপতি চিংকিউ রোয়াজা, সহ সভাপতি এড. ভবতোষ দেওয়ান, সাধারণ সম্পাদক কেরোল চাকমা, যুগ্ম সম্পাদক থোয়াই অং মারমা, সাংগঠনিক সম্পাদক শান্তি বিজয় চাকমা, দপ্তর সম্পাদক দীপন দেওয়ান টিটুসহ অন্যান্য হেডম্যানরা।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দীঘিনালায় বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

রাজগুরু অগ্রবংশ মহাথেরোর ১৭তম মহাপ্রয়ান দিবস পালিত

দীঘিনালায় হার পাওয়ার প্রশিক্ষনার্থীদের মাঝে ল্যাপটপ বিতরন

মহালছড়িতে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় স্মরণসভা ও দোয়া মাহফিল

গণতান্ত্রিক বাজেট ক্যাসকেউড কর্মশালা অনুষ্ঠিত

ব্যাঙছড়ি বৌদ্ধ বিহারের ছাত্রাবাসের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন 

কাপ্তাই উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন 

হত্যাচেষ্টার অভিযোগে রাঙামাটি জেলা ছাত্রদল সভাপতি সাব্বির কারাগারে

জয় হত্যার প্রতিবাদে বিক্ষোভ; খুনীরা গ্রেফতার না হলে কঠোর কর্মসূচি

বিলাইছড়িতে ‘আস্থা’ প্রকল্পের ত্রৈমাসিক সভা

error: Content is protected !!
%d bloggers like this: