রবিবার , ১১ জুন ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে ইক্ষু ও সাথী ফসল চাষ শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত

প্রতিবেদক
প্রতিনিধি, কাপ্তাই, রাঙামাটি
জুন ১১, ২০২৩ ২:৩৫ অপরাহ্ণ

 

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে রাঙামাটির কাপ্তাই উপজেলাতে ইক্ষু ও সাথী ফসল চাষ শীর্ষক মাঠ দিবস ২০২২-২৩ রবিবার (১১ জুন)  সকালে কাপ্তাইয়ের ২ নং রাইখালী ইউনিয়ন এর  ফুলতলী পাড়া কৃষক মাঠে অনুষ্ঠিত হয়েছে।

কাপ্তাইয়ের স্থানীয় উপকারভোগী চাষী, আগ্রহী চাষী এবং নিজ উদ্যোগে আবাদকৃত ইক্ষু চাষীগণ এর উপস্থিতিতে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা কৃষি অফিসার মোঃ ইমরান আহমেদ।

এসময় তিনি বলেন, উন্নতজাতের এই ইক্ষু বা আখ চাষাবাদ অত্যন্ত লাভজনক এবং ফলন বেশি হওয়ায় কৃষকদের মাঝে ব্যাপক সাড়া পড়েছে। অর্থকারী ফসল আখের সাথে সাথী ফসল ও আন্তঃফসল  হিসেবে অন্যান্য ফসল চাষাবাদ করায় শস্যের নিবিড়তা বাড়ানোর পাশাপাশি লাভ বেশি হওয়ায় এটি ব্যাপক সম্ভাবনার চাষাবাদের দিগন্ত উন্মোচিত হয়েছে।

কর্মসূচির কনসালটেন্ট ধনেশ্বর তনচংগ্যা অনুষ্ঠানে এই জাতের চাষাবাদের কারিগরি বিষয়গুলো স্থানীয় কৃষকদের মাঝে উপস্থাপন করেন।

কাপ্তাই কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায়, উক্ত মাঠ দিবসে স্থানীয় ৬০ জন কৃষক অংশ নিয়েছে এবং ইক্ষুর সিও ২০৮ জাত চাষের বিষয়ে স্থানীয় কৃষকদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

৬ মাসের সাজাপ্রাপ্ত কয়েদীর মৃত্যু বান্দরবানে

বিমান দূর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের স্মরণে রাঙামাটিতে লাল সবুজের বৃক্ষরোপণ

কাউখালীতে ইউপিডিএফের আস্থানায় বিপুল পরিমান গোলাবারুদসহ সরঞ্জামাদি উদ্ধার

বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ

কাপ্তাইয়ে ফের টিসিবির পণ্য বিক্রি শুরু

রাঙামাটি জেলায় চন্দ্রঘোনা থানা আবারও শ্রেষ্ঠ নির্বাচিত

রাঙামাটিতে চলমান হরতালকে কেন্দ্র করে সেনাবাহিনীর টহল কার্যক্রম জোরদার

‘মানিকছড়ি ডিসি পার্কের’ অবকাঠামো উন্নয়ন কাজের উদ্বোধন

সিত্রাংয়ের ক্ষতি কমাতে হ্রদে নৌ চলাচল বন্ধ; পাহাড় ধস ঝুঁকিপ্রবন এলাকায় সতর্কতা

বিলাইছড়িতে চাঁদাবাজির অভিযোগে আটক-১

error: Content is protected !!
%d bloggers like this: