বুধবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাউখালীতে ইপসা’র বিশেষ চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত 

প্রতিবেদক
প্রতিনিধি, কাউখালী, রাঙামাটি
ফেব্রুয়ারি ২৮, ২০২৪ ৪:১১ অপরাহ্ণ

 

বে- সরকারি উন্নয়ন সংস্থা ইয়ং পাওয়ার সোশ্যাল এ্যাকশান ( ইপসা) এর আয়োজনে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন ( পিকে এসএফ) এর সহযোগিতায় গতকাল বুধবার ইপসা পোয়াপাড়া নিজস্ব এইচআরডিসিতে এক বিশেষ চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়।

বিশেষ চক্ষু ক্যাম্প উদ্বোধন উপলক্ষে এক উদ্বোধনী আলোচনা সভা ইপসা কাউখালী এরিয়া ম্যানেজার দেবব্রত ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন কাউখালী উপজেলা নিবাহী অফিসার রক্তিম চৌধুরী।

সভায় বিশেষ অতিথি ছিলেন কলমপতি ইউপি চেয়ারম্যান ক্যজাই মারমা,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ মোঃ ইফতেখারুল আলম ফরহাদ, চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালের চক্ষু সার্জন ডাঃ সুমেন্ট তালুকদার, লায়ন্স চক্ষু হাসপাতালের ক্যাম্প কোঅর্ডিনেটর মো: জসিম উদ্দিন, লায়ন্স চক্ষু হাসপাতালের ডাঃ সাইফুল আজম,সাংবাদিক মোঃ ওমর ফারুক প্রমূখ। সঞ্চালনয় ছিলেন, ইপসা সমৃদ্ধি কর্মসূচির সমাজ উন্নয়ন কর্মকর্তা জ্ঞানেন্দু বিকাস খীসা।

এ সময় বিশেষ চক্ষু ক্যাম্পর সার্বিক সহযোগিতায় ছিলেন ইপসা কাউখালী শাখার ম্যানেজার মোঃ মঈন উদ্দিন, সমৃদ্ধি কর্মসূচির স্বাস্থ্য কর্মকর্তা মনিকা চাকমা, রিমা আক্তার সহ ইপসা কাউখালী শাখার সকল কর্মকর্তা কর্মচারী ও ইপসা সমৃদ্ধি কর্মসূচির স্বাস্থ্য সেবার মাঠ পর্যায়ের কর্মী বৃন্দ।

সকাল ১০ টা থেকে শুরু করে বিকাল ৪ টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকা হতে আগত এবং কাউখালীর পার্শ্ববর্তী উপজেলার বিভিন্ন এলাকা হতে কয়েক শত চক্ষু রোগীকে আউটডোরে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন তার মধ্য থেকে ১০৫ জন চক্ষু ( চোখেছানি) রোগী সনাক্ত করা হয়।

এদের মধ্য থেকে সমাজের একদম গরীব অসহায় দুস্থ ২৫-৩০ জন ছানি রোগী কে ইপসা এনজিওর পিকেএসএফর সমৃদ্ধি কর্মসূচির আওতায় সম্পূর্ন বিনামূল্যে চোখের ছানি অপারেশন করা হবে বলে এবং এইধরনের বিশেষ চক্ষু ক্যাম্প ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কতৃপক্ষ জানান।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

শারদীয় দুর্গোৎসবে ঈদগাঁওয়ের পূজামণ্ডপ পরিদর্শন ও নগদ অর্থ প্রদান করেছেন লুৎফুর রহমান কাজল

রাঙামাটি হেডম্যান এসোসিয়েশনের সম্মেলন অনুষ্ঠিত / নারীকে সম্পত্তির অধিকার দিতে হেডম্যানদের কাজ করতে হবে-দীপংকর তালুকদার

কাপ্তাইয়ে চোরাই কাঠসহ ৩ পাচারকারী আটক

প্রথম দিনে রাঙামাটিতে ৬০৬০ এসএসসি পরিক্ষার্থীর অংশগ্রহণ

মোটর সাইকেল দূর্ঘটনায় সাংবাদিক আজগর আলী গুরুতর আহত

রুমায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

লংগদুর এক গ্রামে ১২০ বিঘা জমিতে সরিষা চাষ

কাপ্তাইয়ে এসএসসিতে পাশের হার ৮৪.৭৬%, দাখিলে ৯৯.২৭%,  জিপিএ ৫ পেয়েছে ১৩৪ জন 

ইউপিডিএফ পার্বত্য চুক্তির পূর্ণ বাস্তবায়ন চায় না, তারা চায় স্বায়ত্তশাসন — ঊষাতন তালুকদার

বাঘাইছড়িতে উন্নয়ন প্রকল্প পরিদর্শনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব

error: Content is protected !!
%d bloggers like this: