মঙ্গলবার , ৮ আগস্ট ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

খাগড়াছড়িতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী পালিত

প্রতিবেদক
বিশেষ প্রতিনিধি, খাগড়াছড়ি
আগস্ট ৮, ২০২৩ ৫:৫৫ অপরাহ্ণ

 

‘সংগ্রাম-স্বাধীনতা প্রেরণায় বঙ্গমাতা’ প্রতিপাদ্যে সারাদেশের মতো খাগড়াছড়ি পার্বত্য জেলায়ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতু নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী পালিত করা হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার খাগড়াছড়ি জেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে নবাগত পুলিশ সুপার মুক্তা ধর, শরণার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্সের প্রধান নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র চাকমা, জেলা পরিষদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, খাগড়াছড়ি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জোনায়েদ কবীর সোহাগ, অতিরিক্ত জেলা প্রশাসক মো. নজরুল ইসলাম, বিভাগীয় বন কর্মকর্তা মো. হুমায়ূন কবির, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন বিভাগীয় প্রধান ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতা লাভ করে বাংলাদেশ। এ লড়াই-সংগ্রাম-আন্দোলনের নেপথ্যে প্রেরণাদাত্রী ছিলেন ফজিলাতুন নেছা মুজিব। তিনি বঙ্গবন্ধুর গোটা রাজনৈতিক জীবন ছাঁয়ার মতো অনুসরণ করে তার প্রতিটি কাজে প্রেরণার উৎস হয়ে ছিলেন।

আলোচনা সভা শেষে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ৮ জন দুঃস্থ নারীর মধ্যে সেলাই মেশিন ও অনুদানের অর্থ বিতরণ করা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটি আওয়ামীলীগ / আলোচনা ছাড়াই কেন্দ্রে কমিটি জমা দেওয়ার অভিযোগ দীপংকর মুছার বিরুদ্ধে; দলের মধ্য ক্ষোভ

মহালছড়িতে সেনাবাহিনীর বিশেষ চক্ষু ও মেডিকেল শিবিরে সেবা পেলেন সহস্রাধিক মানুষ

বিলাইছড়িতে আশিকার অন্তর্ভুক্তিকরণ সভা

রাসমহোৎসবে মহালছড়ি বিএনপির অংশগ্রহণ, ওয়াদুদ ভূইয়ার পক্ষ থেকে আর্থিক সহায়তা

রাঙামাটির বরকলে পুত্র হত্যার বিচার চেয়ে যুবলীগ নেতা মামুনসহ আওয়ামীলীগ যুবলীগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

বাঘাইছড়িতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

আজ মধ্যরাতে কাপ্তাই হ্রদে মাছ শিকার করবে জেলেরা; কাল সকালে বাজারে মিলবে হ্রদের মাছ

পুলিশের দেয়া ঘরে দুঃখ ঘুচল রাজস্থলীর প্রতিবন্ধী দম্পতির

কাউখালীতে আন্তর্জাতিক নারী দিবস পালন 

গণঅভ্যুত্থানের ১ম বর্ষপূর্তি উপলক্ষে কাপ্তাইয়ে শ্রমিক দলের বিজয় র‍্যালি 

error: Content is protected !!
%d bloggers like this: