সোমবার , ১২ মে ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটি বিজ্ঞান ও  প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জসিমের অকাল মৃত্যু

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
মে ১২, ২০২৫ ৬:৫৯ অপরাহ্ণ

রাঙামাটি বিজ্ঞান ও  প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা মোঃ জসিম উদ্দিনের অকাল মৃত্যু ঘটেছে। সোমবার সকাল ১০টায় রাঙামাটি জেলা সদর জেনারেল হাসপাতালে স্ট্রোক করে মৃত্যু বরণ করে মোঃ জসিম উদ্দিন। সূত্রে জানা যায়, মোঃ জসিম উদ্দিন বিএনপি অংগ সহযোগি সংগঠন ছাত্রদল সংগঠক প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে ছিলেন। তার বর্ণাঢ্য ছাত্র রাজনীতির ক্যারিয়ার অত্যন্ত চমৎকার ছিল। জুলাই বিপ্লব ও ৫ আগস্টে স্বৈরাচার ও পতিত হাসিনা সরকারের বিরুদ্ধে অগ্রহণীয় ভূমিকা পালন করেছিল এই ছাত্র নেতা। জসিম উদ্দিন শুধু বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র ছিলেন না সে ছিলেন, সমাজের একজন সৎ ন্যায়পরায়ন ছাত্র নেতা। মৃত জসিম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও ছিলেন।

জসিমের গ্রামের বাড়ি বাঘাইছড়ি উপজেলার বটতলী এলাকায়। ছাত্র জীবনেই সে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে ছিলেন। তার পরিবারপরিজন এ অকাল মৃত্যু কোন ভাবেই মেনে নিতে পারছেন না। এদিকে ছাত্রনেতা জসিমের অকাল মৃত্যুর সংবাদ গোটা রাঙামাটি ছড়িয়ে পড়লে রাঙামাটি সদর জেনারেল হাসপাতালে বিএনপি পরিবারের ঢল নামে। জসিমের মৃত্যুতে ছড়িয়ে পড়ে শোকের ছায়া।
জসিমের মৃত্যুর সংবাদ শুনে জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপু ও সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুনসহ জেলা বিএনপি অংগ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ নিহত জসিমের নামাজের জানাযায় অংশ গ্রহন করে। অপর দিকে ছাত্র নেতা জসিমের মৃত্যুর সংবাদ গোটা রাঙামাটি শহরে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষ এ অকাল মৃত্যু মেনে নিতে পারছেনা। সকলের মাঝে শোকের ছায়া নেমে আসে।

জসিমের মৃত্যুর খবর পেয়ে শোকবার্তা দিয়েছেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যাঞ্চলর ভিসি মতিয়ার রহমান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পরিষদ এবং কর্মকর্তা-কর্মচারি পরিষদ, ছাত্র-ছাত্রীবৃন্দ। বিভিন্ন ছাত্র সংগঠন ও শোকবার্তা দিয়েছেন। তার অকাল মৃত্যৃতে শোক প্রকাশ করেছেন রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি  সুশীল প্রসাদ চাকমা ও সাধারণ সম্পাদক এম.কামাল উদ্দিন

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটির ফারুয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সেনাবাহিনীর মানবিক সহায়তা

কাপ্তাইয়ে তিন দিনব্যাপী স্কাউট ব্যাজ কোর্স উদ্বোধন

নতুন আঙ্গিকে রাঙামাটির হোটেল-মোটেল

পাহাড়ের দুর্গম জনপদে সেনাবাহিনীর মেডিক্যাল ক্যাম্পেইন: কতটা গুরুত্বপূর্ণ?

রাইখালী ত্রিপুরা সুন্দরী কালী মন্দিরে অনুদান প্রদান সবুজ মারমার

যারা দেশের ভাবমূর্তি নষ্ট করতে চায়, তাদেরকে রুখে দিতে হবে-পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

মধ্যেরাতে কাল বৈশাখী হানা নানিয়ারচরে

রাঙামাটিতে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতার ব্যানারে ভেঙ্গে ফেলা হচ্ছে শেখ মুজিবের ভাষ্কর্য

রামগড়ে ৭৩ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

কাউখালীতে জাতীয় কন্যাশিশু দিবস পালন 

error: Content is protected !!
%d bloggers like this: