শুক্রবার , ২৬ ডিসেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

ঈদগাঁওয়ে খালের পাড় দখল করে বসতভিটা, চলাচলে ভোগান্তি

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
ডিসেম্বর ২৬, ২০২৫ ১১:৫১ অপরাহ্ণ

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় বেড়িবাঁধ দখল করে বসতভিটা করা হয়েছে। দখলকারীদের বসতভিটা সম্প্রসারিত (বড়) করা হলেও খাল বা পাড় চরম হুমকিতে পড়েছে। স্থানীয় দু’জনের বিরুদ্ধে অভিযোগ উঠলেও আরও অনেকে বেড়িবাঁধ কেটে বসতভিটা করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এক সপ্তাহ ধরে  দখল কার্যক্রম চললেও এলাকার কেউই প্রতিবাদ করার সাহস পাচ্ছে না।এমনতর ঘটনাটি ঘটেছে উপজেলার জালালাবাদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পূর্ব লারাবাক গ্রামে।

স্থানীয়দের অভিযোগে জানা যায়, উপজেলার ঈদগাঁও ছড়ার বন্যা ঝুঁকিপূর্ণ এলাকা হচ্ছে পূর্ব লারাবাক।  বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড উক্ত গ্রামের খালপাড়ে বেড়িবাঁধ নির্মাণ করে দেয়।ঐ বেড়িবাঁধ দিয়েই লোকজন ও যানবাহন চলাচল করে থাকে।

সম্প্রতি বেশকজন ব্যক্তি তাদের বাড়িভিটার সঙ্গে লাগোয়া উক্ত স্পর্শকাতর বেড়িবাঁধ কেটে ফেলে এবং বসতভিটা বৃদ্ধি করে। তারা মাটি কেটে বেড়িবাঁধের গতিপথ পরিবর্তন করে খাল এলাকা নিজেদের বসতভিটার দখলে নিয়েছে।

অথচ এ বেড়িবাঁধ দিয়ে মিয়াজী পাড়া, দক্ষিণ লরাবাক, খামার পাড়া ও ফরাজী পাড়ার মানুষ যাতায়াত করেন।  দীর্ঘসময় ধরে এটি তাদের চলাচলের পথ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। বেড়িবাঁধের অংশবিশেষ কেটে ফেলায় লোকজন চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে। এমনকি বেড়েছে বন্যা ঝুঁকি। নদীর সিকিস্তি জায়গা মাথাকিলা হিসেবে দখল নিয়ে বেড়িবাঁধের গতিপথ পরিবর্তন করা হয়েছে। এতে এলাকাবাসী চরম ঝুঁকিতে পড়েছে।

স্থানীয় বাসিন্দা বোরহান উদ্দিন জানান, বেড়িবাঁধ দখল অব্যাহত থাকলে আগামী বর্ষা মৌসুমে বন্যা ঝুঁকি বাড়বে।  যান ও জন চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হবে। নদীর গতিপথ পরিবর্তন হলে স্বাভাবিকভাবে বেড়িবাঁধও নষ্ট হবে। দখলবাজরা বেড়িবাঁধের অংশবিশেষ কাটতে গিয়ে ২ ডজনাধিক ছোট-বড় গাছ কেটে ফেলেছে।

স্থানীয় পঞ্চাশোর্ধ বয়সী আবু তাহের সত্যতা স্বীকার করে বলেন,ঘটনা সম্পূর্ণ সত্য, আমরা প্রতিবাদ করার সাহস পাচ্ছি না।

সরেজমিন দেখা গেছে, বেড়িবাঁধের একাংশ দখল করায় পল্লী বিদ্যুৎতের  একটি খুঁটি অভিযুক্তের বসতভিটার ভেতরে চলে গেছে। টিনের বেড়া দিয়ে বেড়িবাঁধ দখল করা হয়েছে। শফি আলম নিজের ভিটির সঙ্গে বেড়িবাঁধের একাংশ দখল করেছে এবং সিরাজুল ইসলাম বেড়িবাঁধের পথ পরিবর্তন করে নদীর গতিপথই বদলে ফেলেছেন।

তবে, অভিযোগ ওঠা শফি আলম পুত্র ফিরোজ দখলের কথা স্বীকার করে বলেন, আইনের লোকজন ও সচেতন ব্যক্তিবর্গের পরামর্শ অনুযায়ী দখল ছেড়ে দিতে হলে আমরা তা ছেড়ে দিতে রাজি আছি। অপর অভিযুক্ত সিরাজুল হক শফির ছেলের সঙ্গে কথা বলে পুরো বিষয়টি সমাধান করবেন বলে জানাবেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঘাইহাটে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ দুই ইউপিডিএফ কর্মী আটক

ঈদের ছুটিতে চন্দ্রঘোনা রাইখালী ফেরিঘাটে ব্যস্ততা বেড়েছে

রাঙামাটিতে ফের বিপুল পরিমান বিদেশী সিগারেটসহ আটক-২

খাগড়াছড়িতে নিখোঁজের ৫ দিন পর নারীর মরদেহ উদ্ধার

কাউখালীতে ইউনিয়ন যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত 

বিলাইছড়িতে ভিডব্লিউবি’র চাউল বিতরণ

কাপ্তাইয়ে ৭৩ ঋণগ্রহীতার মাঝে ঋণের চেক বিতরণ

খাগড়াছড়িতে এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা / ত্রিপুরা জনগোষ্ঠিকে অতীতের অবস্থান এবং সমৃদ্ধি অর্জনে নতুন প্রজন্মকে শিক্ষামুখী হতে হবে

বাঘাইছড়িতে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন

কাপ্তাই হ্রদ থেকে জেলের লাশ উদ্ধার

error: Content is protected !!
%d bloggers like this: