শনিবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৩ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

১০ দফা দাবিতে খাগড়াছড়িতে পদযাত্রা করেছে বিএনপি

প্রতিবেদক
বিশেষ প্রতিনিধি, খাগড়াছড়ি
ফেব্রুয়ারি ২৫, ২০২৩ ৭:৪৫ অপরাহ্ণ

খাগড়াছড়িতে বিএনপির পদযাত্রায় সরকারের পদত্যাগ দাবি সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক অধীনে নির্বাচন ও বেগম খালেদা জিয়াসহ কারাবন্দি নেতাদের নিঃশর্ত মুক্তিসহ গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবিতে খাগড়াছড়িতে পদযাত্রা করেছে বিএনপি।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মীর মো. নাসির উদ্দিন ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইঁয়ার নেতৃত্বে বিশাল পদযাত্রাটি শহরের মিল্লাত চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে হাসপাতাল গেট এলাকায় সমাবেশ করে।

সমাবেশে মীর মো. নাসির উদ্দিন বলেন, জনগণের এখন একটাই দাবি অবৈধ সংসদ বাতিল, গণবিরোধী, ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। অন্যথায় পালানোর পথ খুজে পাবে না।

এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, সহসভাপতি প্রবীন চন্দ্র চাকমা, যুগ্ম সম্পাদক এডভোকেট আব্দুল মালেক মিন্টু, মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, আবু তালেব, জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাগর নোমান জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান, সাধারণ সম্পাদক শাহেনা আক্তার, জেলা ছাত্রদলের সভাপতি শাহেদুল হোসেন সুমন ও সাধারণ সম্পাদক জাহিদুল আলমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এর আগে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে মিল্লাত চত্বরে সমবেত হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে ১৯৬১ জন পেলেন টিসিবির পণ্য 

রাঙামাটির বাঘাইছড়ি ও নানিয়ারচরে পৃথক অগ্নিকাণ্ডে ৬ বসতঘর পুড়ে ছাই

পাঁচ ওস্তাদের সাথে একদিন

কাউখালী কচুখালীতে সাংগ্রাই জল উৎসব অনুষ্ঠিত

বন্যায় ক্ষতিগ্রস্ত দেখিয়ে বরকলে আরো ১১ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রকল্প গ্রহণ; অনিয়মের অভিযোগ

বান্দরবানে শিক্ষাবৃত্তি পেল ৭২৫ জন শিক্ষার্থী

সনাকের উদ্যোগে রাঙামাটিতে তথ্য অধিকার বিষয়ক কর্মশালা

চম্পা চাকমা হত্যাকারীকে গ্রেফতারের দাবীতে রাঙামাটিতে মানববন্ধন

মানিকছড়ির যোগ্যাছোলার বলীখেলায় নতুন চ্যাম্পিয়ন সাথোয়াই প্রু মারমা

রাঙামাটিতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সংবর্ধনা ও আর্থিক সহায়তা প্রদান

error: Content is protected !!
%d bloggers like this: