বুধবার , ২৬ জুলাই ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

প্রতিবেশীদের নির্যাতনে নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী এক পরিবার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
জুলাই ২৬, ২০২৩ ৫:১৯ অপরাহ্ণ

রাঙামাটি শহরের ভেদভেদি পশ্চিম মুসলিম পাড়ায় নির্যাতন মামলা করায় এক পরিবার নিরাপত্তা হীনতায় ভুগছেন  এক পরিবার।

ভুক্তভোগী নারী সেলিনা খাতুন(৩০) বুধবারে রাঙামাটি রিপোর্টাস ইউনিটিতে দ্বারস্থ হয়ে অভিযোগ করে বলেন, গত ১৪ /১২/২০২২ সকালে নিজ ঘরে ভুক্তভোগীর মেয়ে জান্নাতুল ফেরদৌস(১৪) পড়ালেখা করার সময় প্রতিবেশী নুরুজ্জামান (৩৩) ঘরে বিকট শব্দে সাউন্ড বক্সে গান বাজিয়ে ভুক্তভোগীর মেয়ের পড়াশোনার সমস্যা হওয়া সাইন্ড কমিয়ে দেওয়ার অনুরোধ করলে নুরুজ্জামান বির্তকে লিপ্ত হয় এবং ভুক্তভোগী ও তার মেয়ে জান্নাতুল ফেরদৌস আর ছেলে মনির হোসেন (৬) কে এলোপাথারীভাবে মারধর করে। পরে মোঃমিরাজ(২১) ভুক্তভোগী মেয়ে জান্নাতুল ফেরদৌসের গলা থেকে স্বর্ণের চেইন ও ভুক্তভোগী সেলিনা খাতুনের হাতের আঙুলে থাকা স্বর্ণের আংটি নুরুজ্জামান(৩৩) জোর পূর্বক খুলে নেয় এবং মোঃ মিরাজ(২১) ভুক্তভোগীর মেয়েকে অন্যরুমে ধাক্কা মেরে ফেলেদিয়ে স্পর্শকাতর জায়গায় হাত দিয়ে শ্লীলতাহানি করে। অপর দিকে নুরুজ্জামান ভুক্তভোগী সেলিনা খাতুনকে মারধর করে পরিধেয় কাপড় চোপড় টানাটানি করে শ্লীলতাহানি করে। এতে ভুক্তভোগী ও তার মেয়ে আর ছেলে আহত হয়ে রাঙামাটি জেনারেল হাসপাতালে ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে বর্তমানে মেরুদণ্ডের সমস্যা নিয়ে কষ্টে জীবনযাপন করছেন।

তিনি আরো বলেন, কোতোয়ালী থানায় অভিযোগ দায়ের করলে থানা আপোষের প্রস্তাব দেয়। ফলে তিনি বিজ্ঞ আদালতে ২২/০৬ /২০২৩ তারিখে মামলা দায়ের করেন। মামলা রুজু হলে আসামীগণ মামলা প্রত্যাহারে ভুক্তোভোগীকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে হুমকি দেয়। এমন অবস্থায় আসামীরা আদালত থেকে অস্থায়ী জামিন নিয়ে ভুক্তভোগী সেলিনা খাতুন ও এক মেয়ে আর দুই ছেলেসহ ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হুমকি দেয় এবং গত ২৪ /০৭/২০২৩ তারিখে ৮ টার সময় আগামীকাল ২৫/০৭/২০২৩ তারিখে দায়েরকৃত মামলা প্রত্যাহার না করলে ভুক্তভোগীকে মামলার করার মজা দেখার বলে হুমকি দেয়। এতে ভুক্তভোগী সেলিনা খাতুন ও তার ছেলেমেয়েরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেন।

এবিষয়ে এসআই রুপক আইও সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আসামীরা বিজ্ঞ আদালতে হাজির হয়েছে এবং বিজ্ঞ আদালত তাদের জামিন দিয়েছে। তিনি আরো বলেন, মামলা সংক্রান্ত ব্যাপারে কথা বলবেন সরাসরি এসে এটা ভালো হবে হয় কারণ আমি আপনাকে চিনি না।

সেলিনা খাতুন বলেন, তার পিতার দেয়া জায়গায় ঘর নির্মাণ করে এক মেয়ে দুই ছেলে নিয়ে বসবাস করছেন সেলিনা খাতুন(৩৬) নামে এক ভুক্তভোগী বিধবা নারী। তিনি দীর্ঘ দিন ধরে তার প্রতিবেশী মোঃ মিরাজ(২১),নুরজ্জামান (৩৩), জাহাঙ্গীর আলম(৪৫), নাজমা বেগম(৪০),কুলসুম মাহি(৩০) এর মাধ্যমে নানা ভাবে নিজে এবং তার সন্তানরা নির্যাতনের শিকার হয়ে আসতেছে বলে অভিযোগ করেন সেলিনা।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

‎১৭ বছর পর দেশের মাটিতে তারেক / নিরাপদ বাংলাদেশ গড়তে সকলের সহযোগিতা চাইলেন তারেক রহমান

রাঙামাটিতে ৫ দফা দাবিতে ইফা শিক্ষকদের মানববন্ধন, প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি

মাদার তেরেসা শাইনিং পার্সোনালিটি অ্যাওয়ার্ড পেলেন পুনাক সভানেত্রী রেহেনা ফেরদৌসি

আ’লীগ নেতাকে মারধরের ঘটনায় বিক্ষোভে উত্তাল কাপ্তাই, সেনা ক্যাম্প স্থাপনের দাবি 

রামগড় সীমান্তে বিজিবির কঠোর নজরদারিতে কমেছে মাদক-চোরাচালান

রাঙামাটিতে পুলিশ নারী কল্যাণ সমিতির ফল উৎসব অনুষ্ঠিত

বিলাইছড়ি বাজার বৌদ্ধ বিহারের শিশু সদন থেকে পালানো ৪ কিশোর উদ্ধার

কাপ্তাইয়ে নির্বাচন ও গণভোটে ভোটদানে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে মতবিনিময় সভা

বাঘাইছড়ি বিএনপি’র সভাপতিসহ নয় নেতাকে বহিষ্কার: অপরাধ তদন্তে কমিটি গঠন

আলীদকমে গরু চোরা কার্বারীদের সংঘর্ষে একজন নিহত

error: Content is protected !!
%d bloggers like this: