বুধবার , ২১ মে ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

বাঘাইছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০ দোকান পুড়ে ছাই

প্রতিবেদক
প্রতিনিধি, বাঘাইছড়ি, রাঙামাটি
মে ২১, ২০২৫ ৯:১১ পূর্বাহ্ণ

রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার মুসলিম ব্লক বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ৩০টি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। বুধবার (২১মে) রাত আনুমানিক ১টার দিকে আলমগীর নামের এক ব্যবসায়ীর কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে জানান স্থানীয়রা। অগ্নিকাণ্ডে মুদি, কাপড়, ওষুধ ও চায়ের দোকান সহ অন্তত ৩০টির বেশি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে আনুমানিক আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের উৎপত্তি হয়েছে। মুহূর্তেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। উপজেলায় ফায়ার সার্ভিস না থাকায় স্থানীয় জনতা, পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।

ঘটনার খবর পেয়ে বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ূন কবির এবং বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই উপজেলায় একটি ফায়ার স্টেশন স্থাপনের দাবি জানিয়ে আসছেন স্থানীয় বাসিন্দারা। ২০১৮ সালে ফায়ার স্টেশন নির্মাণের জন্য জমি অধিগ্রহণ করা হলেও সাত বছরেও কাজ শুরু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ও স্থানীয় জনসাধারণ। এ ঘটনায় দ্রুত ফায়ার স্টেশন নির্মাণের দাবি নতুন করে জোরালো হয়ে উঠেছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চোখের সামনের রাঙামাটির প্রাকৃতিক দৃশ্য ক্যানভাসে আঁকছেন একদল শিল্পী

ঈদগাঁওয়ে সংরক্ষিত বন থেকে ২ কাঠুরিয়া আটক

রোয়াংছড়িতে গ্রাম প্রধানের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

বিলাইছড়িতে সাংগঠনিক সফরে এ্যাড. দীপেন দেওয়ান

চৌদ্দগ্রাম থেকে আসামী ধরে আনল কাপ্তাই পুলিশ

পার্বত্য অঞ্চলের উন্নয়ন বাংলাদেশের সামগ্রিক উন্নয়নের জন্য অপরিহার্য- উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

কাপ্তাইয়ে ৫১ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় কাবাডিতে চ্যাম্পিয়ন ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়

কাপ্তাইয়ে মৎস্যজীবিদের মাঝে ১০০ ছাগল বিতরণ 

লংগদুতে বিজিবির অভিযানে গোল কাঠ জব্দ

কাপ্তাই সাপছড়ি বৌদ্ধ বিহারে চীবর দান অনুষ্ঠিত 

error: Content is protected !!
%d bloggers like this: