শুক্রবার , ২২ মে ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাই সংরক্ষিত বনে অবমুক্ত হলো বিপন্ন প্রজাতির গোলবাহার অজগর

প্রতিবেদক
রকিব উদ্দিন রকি, রাঙামাটি
মে ২২, ২০২৬ ৫:৪৯ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই রেঞ্জের সংরক্ষিত বনে বিশ্বের দীর্ঘতম মহাবিপন্ন প্রজাতির একটি গোলবাহার অজগর (Reticulated Python) অবমুক্ত করা হয়েছে। আজ শুক্রবার (২২ মে) বেলা সাড়ে ১২টার দিকে বাংলাদেশ স্নেক রেসকিউ টিম ও বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের যৌথ উদ্যোগে সাপটিকে অবমুক্ত করা হয়।

এর আগে চট্টগ্রামের কর্ণফুলী নদীর ফৌজদারহাট এলাকা থেকে অজগরটি উদ্ধার করা হয়। উদ্ধারের সময় সাপটির ঘাড়ের কাছে আঘাত ছিল। পরে বাংলাদেশ স্নেক রেসকিউ টিমের পরিচর্যা ও বন বিভাগের সহায়তায় চিকিৎসা দিয়ে সেটিকে সুস্থ করে তোলা হয়। সুস্থ হওয়ার পর বিভাগীয় বন কর্মকর্তা এস.এম. সাজ্জাদ হোসেনের নির্দেশনায় কাপ্তাই রেঞ্জের বেঙছড়ি বিটের সংরক্ষিত বনাঞ্চলে এটি অবমুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, রেঞ্জ কর্মকর্তা মোঃ মামুনুর রহমান, অন্যান্য রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা- কর্মচারীরা।

গোলবাহার অজগরের ইংরেজি নাম Reticulated Python এবং বৈজ্ঞানিক নাম Python reticulatus। বাংলাদেশের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে এ প্রজাতিটি সংরক্ষিত। আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থা এর তালিকায় এটি মহাবিপন্ন প্রাণী হিসেবে বিবেচিত।

বন বিভাগ সূত্রে জানাযায়, রেটিকুলেটেড পাইথন বিশ্বের দীর্ঘতম সাপ। বাংলাদেশে সাধারণত গোলবাহার অজগর নামে পরিচিত এ প্রজাতি আর্দ্র পরিবেশে বসবাস করতে পছন্দ করে। নদী, ঝরনা-ছড়া সংলগ্ন এলাকা, ঘন বন ও গাছপালার আড়াল তাদের আবাসস্থল। এরা দক্ষ সাঁতারুও।

কাপ্তাই বন বিভাগ রেঞ্জ কর্মকর্তা মোঃ মামুনুর রহমান জানায়, এর আগেও কাপ্তাই রেঞ্জের সংরক্ষিত বনে উদ্ধার করা বেশ কয়েকটি অজগরসহ বিভিন্ন বন্যপ্রাণী অবমুক্ত করা হয়েছে। এতে করে প্রাকৃতিক পরিবেশে বন্যপ্রাণীর ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে ইতিবাচক প্রভাব পড়ছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে প্রতিষ্ঠার ৩০ বছরেও জরাজীর্ণ মন্দিরে ঠাকুরের পুজা অর্চনা

মহালছড়িতে উপজেলা পর্যায়ে ইনফরমেশন ডিসসেমিনেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত

দক্ষ নাগরিক গড়ে তুলছে আইটি স্কুল- হাবীব আজম

বান্দরবানে ইয়াবাসহ একজন আটক

নানিয়ারচরে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

বিলাইছড়িতে পালবার লিংক সেন্টার সংস্থার খাদ্যসামগ্রী বিতরণ

কাপ্তাইয়ে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 

রাঙামাটি সরকারি উচ্চ বিদ‍্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান

ভোটার তালিকায় পার্বত্য চট্টগ্রামের জন্য দেয়া শর্ত বাতিল ও সময় বৃদ্ধির দাবী নাগরিক পরিষদের

আন্দোলন গড়ে তুলে সরকারকে চুক্তি বাস্তবায়নে বাধ্য করতে হবে- সাধুরাম ত্রিপুরা

error: Content is protected !!
%d bloggers like this: