বুধবার , ৯ অক্টোবর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর উদ্যোগে হেডম্যানদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
প্রতিনিধি, কাপ্তাই, রাঙামাটি 
অক্টোবর ৯, ২০২৪ ৩:৫৮ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর উদ্যোগে ওয়াগ্গাছড়া ব্যাটালিয়ন এর সদরদপ্তরের কনফারেন্স রুমে বুধবার (৯ অক্টোবর) সকাল  সাড়ে ১১ টায় জোনের দায়িত্বরত এলাকার স্থানীয় হেডম্যানদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন কাপ্তাই ব্যাটালিয়ন(৪১ বিজিবি) এর অধিনায়ক লে: কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া।

এসময় তিনি  বলেন, অসাম্প্রদায়িকতা হচ্ছে এদেশের সংবিধানের মূল নীতি। আমরা সবাই যে ধর্মের হই না কেন, আমরা সবাই বাংলাদেশের মানুষ। মাঝে মাঝে  পাহাড়ে কেউ কেউ অস্থিতিশীল করতে চাই। আমরা পাহাড়ে শান্তি চাই, পাহাড়ের উন্নয়ন চাই। তাই মাননীয় বিজিবি মহাপরিচালক এর নির্দেশক্রমে আমরা এই অঞ্চলে সম্প্রীতি রক্ষায় কাজ করে যাচ্ছি।

তিনি আরোও বলেন, আপনারা আপনাদের উৎসব পালন করুন। ধর্মীয় উৎসব পালনে বিজিবির পক্ষ হতে সর্বোচ্চ  নিরাপত্তা প্রদান করা হবে। মতবিনিময়কালে এসময় হেডম্যানরা মৌজার পক্ষ হতে জোনকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

মতবিনিময়কালে এসময় ৪১ বিজিবির উপ অধিনায়ক মেজর লতিফুল বারী, মেডিকেল অফিসার মেজর এস এম আশিকুজ্জামান, ১০০ নং ওয়াগ্গা মৌজার হেডম্যান অরুণ তালুকদার, ৩২১ নং রাইখালী  মৌজার হেডম্যান উ সুয়ে সুয়ে চৌধুরী( মিশুক), ৩২২ নং নারানগিরি মৌজার হেডম্যান উবাথোয়াই চৌধুরী, ৩২৩ নং চিৎমরম মৌজার হেডম্যান ক্যওসিং মারমা সহ বিজিবির কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন ।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাই শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক ফনিন্দ্র লাল ত্রিপুরা আর নেই

বিলাইছড়িতে সেনাবাহিনীর ঈদ সামগ্রী বিতরণ

বাঘাইছড়িতে আনসারদের মাঝে ঈদ উপহার বিতরণ

রুমায় পশু পালন ও কৃষি বিষয়ক প্রশিক্ষণ

লংগদুতে বিজিবি’র অভিযানে জব্দ হল ১২০ ঘনফুট সেগুন ও গামারী কাঠ

সুনামের ৩১ বছর শিক্ষকতা অতপর অবসরে পারভিন সুলতানা

কুসুমপুর মনোরম বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান ও নবনির্মিত বুদ্ধমূর্তি অভিষেক

অসাম্প্রদায়িক পার্বত্য চট্টগ্রাম গড়তেই সাতানব্বই সালের শান্তিচুক্তি -কুজেন্দ্র

কাপ্তাইয়ে চন্দ্রলোক ক্যাম্পিং সাইট এন্ড রিসোর্ট এর শুভ উদ্বোধন

মোবাইল ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের সেবা, জানুন নিয়ম ও খরচ

error: Content is protected !!
%d bloggers like this: