শুক্রবার , ১০ নভেম্বর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে মোটরসাইকেল-সিএনজির মুখোমুখি সংঘর্ষে আহত ৫

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
নভেম্বর ১০, ২০২৩ ৮:৫৩ পূর্বাহ্ণ

 

রাঙামাটির কাপ্তাইয়ে মোটরসাইকেল এবং সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় কাপ্তাই-চট্টগ্রাম সড়কের জাতীয় উদ্যান এলাকায় এই ঘটনা ঘটে বলে জানান কাপ্তাই থানার ওসি জসিম উদ্দিন।

দূর্ঘটনায়  আহতরা হলেন মো. রুবেল (৩৮), নুরুল আমিন (৫০), মো. আরিফ (২৫), মো. রবিউল (২২) এবং আফরোজা বেগম (৩০)।

আহতদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান অটোরিকশাটি লিচুবাগান থেকে যাত্রী নিয়ে কাপ্তাইয়ের দিকে এবং মোটরসাইকেলটি ২জন আরোহী নিয়ে লিচুবাগানের দিকে যাচ্ছিল।

কাপ্তাই সড়কের জাতীয় উদ্যান সংলগ্ন হাতির গেটের সামনে মুখোমুখি সংঘর্ষ হয়।

খবর পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আহতদের উদ্ধার করে দ্রুত কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান।

সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য একজনকে চমেক হাসপাতালে পাঠানো হয়। মোটরসাইকেল এবং অটোরিকশা কাপ্তাই থানা হেফাজতে আছে বলে জানান ওসি মো. জসিম উদ্দিন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বন্দুকভাঙা পাড়াকর্মীদের মাঝে তাল চারা বিতরণ

বিএনপি জামাত ১৪ সালের মতো ত্রাসের অপচেষ্টা চালাচ্ছে- কুজেন্দ্র লাল ত্রিপুরা

কাউখালীতে বিএনপি নেতার বাড়িতে হামলা ভাংচুরে আ’লীগের ৫ নেতার বিরুদ্ধে মামলা

ফটিকছড়ি উপজেলা বানভাসি মানুষের পাশে কাপ্তাই জন্মাষ্টমী উদযাপন পরিষদ, শ্রীমদ ভাগবত সংঘ ও কাপ্তাই সনাতনী সম্প্রদায়

কাপ্তাই রেশমবাগান পুলিশ চেক পোস্টে যোগদান করেছেন ট্রাফিক বিভাগের সদস্যরা

‎খালেদা জিয়ার রোগমুক্তি ও তারেক জিয়ার সুস্বাস্থ্যে কামনায় রাজ বন বিহারে দীপেন দেওয়ানের প্রার্থনা

কাপ্তাইয়ে বিনামূল্যে কৃষকদের মাঝে ধানবীজ ও সার বিতরণ

বাঙ্গালহালিয়ার ধুলিয়া-মুসলিম পাড়া রাস্তার বেহাল অবস্থা: দুর্ভোগে শত মানুষ

রামগড় পৌরসভায় উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের বরণ

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে কাপ্তাইয়ে ল্যাপটপ বিতরণ

error: Content is protected !!
%d bloggers like this: