মঙ্গলবার , ১০ সেপ্টেম্বর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বড়ুয়া সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে ওয়াদুদ ভূইয়ার মতবিনিময় সভা

প্রতিবেদক
মোঃ আক্তার হোসেন, দীঘিনালা, খাগড়াছড়ি
সেপ্টেম্বর ১০, ২০২৪ ৯:০১ অপরাহ্ণ

খাগড়াছড়ি জেলার বড়ুয়া সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় জেলা শহরের কালবাগান এলাকায় বৈঠক বাড়ির হলরুমে বড়ুয়া সম্প্রদায়ের উদ্যোগে এ আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও খাগড়াছড়ির সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।

সভায় বক্তারা বড়ুয়া সম্প্রদায়ের মানুষ শান্তিতে বিশ্বাস করে উল্লেখ করে বলেন, আওয়ামীলীগ সরকারের আমলে জেলায় চাকরি থেকে শুরু করে বিভিন্ন বিহার-মন্দিরে উন্নয়নের ছোঁয়া লাগেনি। বিএনপি সরকার ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়ার মেয়াদে যতটুকু সুযোগ সুবিধা পেয়েছেন তা আওয়ামী লীগ সরকারের টানা মেয়াদেও হয়নি। আগামিতে খাগড়াছড়ি আসনে ওয়াদুদ ভূঁইয়াকে নির্বাচিত করে পুনরায় উন্নয়ন ও শান্তির ধারা অব্যাহত রাখার জন্য বড়ুয়া সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হয়ে পাশে থাকার জন্য সবাইকে আহব্বান জানাই।

অনুষ্ঠানের প্রধান অতিথি ওয়াদুদ ভূইয়া বলেন, শেখ হাসিনার মুখের ভাষা ছিলো নোংরা। ভদ্রতার লেশমাত্র না থাকায় সবসময় বেপরোয়া আচরণ করতেন। খুনি হাসিনা ও তার দোসরদের লুটপাটের কারনে দেশের মানুষ নিত্যপন্যের ক্রয় ক্ষমতা হারিয়েছে। শেখ হাসিনার সাথে পলাতক আ’লীগের এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা মদ, নারী ও ধান্দার টাকা ভাগবাটোয়ারা নিয়ে ব্যস্ত থাকায় এলাকার উন্নয়ন করতে পারেনি। আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে টাকা ছাড়া চাকরি দেয়ার প্রতিশ্রুতি দেন ওয়াদুদ ভূইয়া।

মতবিনিময় সভায় জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক এম এন আবছারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঘাইছড়িতে মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়ায় দুই দোকানিকে ১২ হাজার টাকা জরিমানা

বান্দরবানের লামায় বিষপানে ব্যক্তির আত্মহত্যা

কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে অনুষ্ঠিত হলো “এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি” 

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে বিলাইছড়িতে অগ্নিনির্বাপক মহড়া

রাঙামাটিতে মডেল মসজিদ নির্মাণ কাজে তদারকি বাড়ানোর নির্দেশ

বিলাইছড়িতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ 

চন্দ্রঘোনায় ‘ডেভিল হান্ট’ অভিযানে যুবলীগ নেতা গ্রেফতার

কক্সবাজারে ১০ লাখ বাঁশের চারা বিতরণ প্রকল্পে ব্যাপক অনিয়ম

ছাতক শাহজালাল মাদ্রাসায় হিফজুল কোরআন প্রতিযোগিতার আয়োজন

মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে বাঘাইছড়ি পৌরসভা

error: Content is protected !!
%d bloggers like this: