শনিবার , ৩১ মে ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বিএনপি নেতা আনোয়ারুল আজিমের মৃত্যুতে নজরুল ইসলাম আজাদের শোক

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
মে ৩১, ২০২৫ ১১:৫৮ অপরাহ্ণ

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক (কুমিল্লা বিভাগ) সম্পাদক অবসরপ্রাপ্ত কর্নেল এম আনোয়ারুল আজিম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (৩১ মে) ভোর রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

জানা গেছে, আনোয়ারুল আজিমের ৫টি জানাজা অনুষ্ঠিত হবে। প্রথম জানাজা শনিবার সকাল সাড়ে ১০টায় মহাখালী নিউ ডিওএইচএস, ২য় জানাজা দুপুর ১২টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, তৃতীয় জানাজা বাদ আসর লাকসাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ, চতুর্থ জানাজা বাদ মাগরিব মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠ, পঞ্চম ও শেষ জানাজা বাদ এশা মরহুমের নিজ বাড়ি শরিফপুর গ্রামে।

নজরুল ইসলাম আজাদের শোক

এদিকে আনোয়ারুল আজিমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বিএনপির ঢাকা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। শনিবার এক শোকবার্তায় তিনি বলেন, সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিমের মৃত্যুতে তার পরিবার-পরিজনদের মতো আমিও গভীরভাবে সমব্যথী। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সক্রিয় ভূমিকা পালন করেছেন মরহুম আনোয়ারুল আজিম। ধার্মিক ও পরোপকারী ব্যক্তি হিসেবে তিনি সবার কাছে ছিলেন শ্রদ্ধাভাজন। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শূন্যতা তৈরি হলো। কেননা, স্বৈরাচার আওয়ামী লীগ মুক্ত বৈষম্যহীন নতুন বাংলাদেশ পুনর্গঠনে তার মতো রাজনীতিবিদের খুবই প্রয়োজন ছিল। আমি দোয়া করি মহান রাব্বুল আলামিন যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব এবং শোকার্ত পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।

নজরুল ইসলাম আজাদ শোকবার্তায় মরহুম আনোয়ারুল আজিমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

খাগড়াছড়ির ভুয়াছড়িতে ভূমি বিরোধের জেরে সহিংসতা, গ্রেফতার ২

সাংবাদিকদের সাথে নতুন জেলা প্রশাসকের মতবিনিময়

বাঘাইছড়িতে জনসংহতি সমিতি এমএন লারমা শাখার ৭ম সম্মেলন অনুষ্ঠিত

কাপ্তাইয়ে কৃষি প্রণোদনার আউশ ধান বিতরণ 

রোয়াংছড়িতে ২৯ ও ৩০ দুইদিন ব্যাপী প্রয়াত ভান্তে অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান

রোয়াংছড়িতে ২৯ ও ৩০ দুইদিন ব্যাপী প্রয়াত ভান্তে অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান

ঈদগাঁওয়ে কাভার্ডভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

কাপ্তাই ফায়ার স্টেশন পরিদর্শনে পরিচালক শহীদ আতাহার হোসেন

বিএনপি পাহাড়ে অশান্তি সৃষ্টি করতে চায়-কুজেন্দ্র লাল

জেলা পুলিশ ক্রিকেট টুর্নামেন্ট- ২০২৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

রাজস্থলীতে টাস্কফোর্সের তামাক আইন বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ

error: Content is protected !!
%d bloggers like this: