মঙ্গলবার , ৩১ ডিসেম্বর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বিলাইছড়িতে কার্বারী নেটওয়ার্ক এসোসিয়েশনের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

প্রতিবেদক
প্রতিনিধি, বিলাইছড়ি, রাঙামাটি
ডিসেম্বর ৩১, ২০২৪ ৬:০৭ অপরাহ্ণ

রাঙামাটির বিলাইছড়িতে কার্বারী নেটওয়ার্ক এসোসিয়েশনের ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়ামে কার্বারী নেটওয়ার্ক এসোসিয়েশনের আয়োজনে এই সভা করা হয়।

সভায় অংসাখই কার্বারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সাধারণ সম্পাদক শান্তি বিজয় চাকমা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ১নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, ১২০ নং সাক্রাছড়ি মৌজার হেডম্যান রমাকান্ত তঞ্চঙ্গ্যা(আমু), ১২১ নং কেংড়াছড়ি মৌজার হেডম্যান সমতোষ তঞ্চঙ্গ্যা, ১২২ নং কুতুব দিয়া মৌজার হেডম্যান সাধন তঞ্চঙ্গ্যা, ১২৭ নং কেরনছড়ি মৌজার হেডম্যান সুনীক জ্যোতি তালুকদার।

অনুষ্ঠান উদ্বোধন করেন, কেংড়াছড়ি মৌজার কার্বারী ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অমরজীব চাকমা।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন থুইপ্রু মার্মা (আকাশ) এবং সঞ্চালক হিসেবে উপস্থিত ছিলেন প্রিয়জয় তঞ্চঙ্গ্যা (কার্বারী)। স্বাগত বক্তব্য রাখেন কল্প কার্বারী। এছাড়াও বক্তব্য রাখেন, রুপ কুমার চাকমা (কার্বারী), মল্লিকা চাকমা (কার্বারী), ভরত চন্দ্র তঞ্চঙ্গ্যা (কার্বারী) এবং জয় সিন্ধু চাকমা (কার্বারী) প্রমূখ।

সম্মেলনে অমর জীব কার্বারীকে আহ্বায়ক, কল্প রঞ্জন চাকমাকে (কার্বারী) সদস্য সচিব এবং তনা তঞ্চঙ্গ্যা’কে ( কার্বারী) সদস্য করে ৩ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সেই কমিটি আগামী ৩ মাসের (৩১ মার্চ) মধ্যে ১১ সদস্য অথবা ১৫ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করে দেবে বলে জানা গেছে। এর আগে সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয় জল বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন  ২০০ মেগাওয়াট ছাড়িয়েছে 

লংগদুতে সাংবাদিক মুছার প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল

কাপ্তাইয়ের ঔজ্জ্বল্য বাড়াচ্ছে নানন্দিক ট্রি-হাউস লাইব্রেরি “গ্রন্থকুটির”

কাপ্তাই শিশু নিকেতনে তিন দিনব্যাপী গণিত উৎসব ও ম্যাথ টু রোবটিক্স’র উদ্বোধন

চীনে নারী পাচার অভিযোগে গ্রেফতারকৃত ৩জনের শাস্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন

বাঘাইছড়ি পৌর আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাঘাইছড়িতে ইউপি সদস্যদের শপথ গ্রহণ

চন্দ্রঘোনায় ১০৫ লিটার চোলাই মদসহ দুই জন আটক: সিএনজি জব্দ

রাঙামাটির তবলছড়িতে ২০ টির অধিক বসতঘর পুড়ে ছাই

কক্সবাজারের বন্যপ্রাণী দ্বারা ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ ও বৃক্ষ রোপণ

error: Content is protected !!
%d bloggers like this: