সোমবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্রতিবেদক
প্রতিনিধি, কাপ্তাই, রাঙামাটি 
ফেব্রুয়ারি ১৭, ২০২৫ ৪:৪০ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ের আয়োজনে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ২ টায় কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রুহুল আমিন। এসময় তিনি বলেন, প্রতিযোগিতার মাধ্যমে শিশুদের সুপ্ত প্রতিভা বিকশিত হয় এবং শিশুরা তাদের প্রতিভাকে তুলে ধরতে পারে। আজকের শিশুরাই একটি নতুন বাংলাদেশ বির্নিমাণ করবে।

উপজেলা শিক্ষা অফিসার আশীষ কুমার আচার্য্য এর সভাপতিত্বে শিক্ষক রওশন শরীফ তানির সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর জিন্নাতুন নাহার এবং উপজেলা সহকারী শিক্ষা অফিসার আঁখি তালুকদার।

এসময় উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রতন চন্দ্র দাশ, সাধারণ সম্পাদক মংসুইছাইন মারমা সহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।

এর আগে উপজেলার বিভিন্ন ভ্যেনুতে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।  এতে ১ শত ৫৪ টি ইভেন্টে ৫ টি ইউনিয়ন এর ৫৩ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৫ শতাধিক প্রতিযোগী অংশ নেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সাজেকের উদয়পুর সড়কে ট্রাক উল্টে এক শ্রমিক নিহত ১; আহত ১৩

কাপ্তাই জাতীয় উদ্যানে দেড় কোটি টাকার সোলার ফেন্স অকার্যকর, বাড়ছে হাতি-মানুষ দ্বন্দ্ব

মার্চ ফর আইডেন্টিটি ও ৮দফার দাবিতে খাগড়াছড়ি শহরে হাজারো পাহাড়ি শিক্ষার্থীদের বিক্ষোভ

কাপ্তাইয়ে টিসিবির পণ্য বিক্রি শুরু 

রাঙামাটিতে গ্লোবাল ব্যাংকের একশ’তম শাখার উদ্বোধন

রাঙামাটিতে বেসরকারি প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু

রাঙামাটির রাজস্থলীতে দু’গ্রুপের মধ্যে বন্ধুকযুদ্ধ; একজন নিহত

কাপ্তাইয়ে দুইদিনে হাজারো পর্যটকের আগমন

ঈদগাঁওয়ে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

দীঘিনালার বাবুছড়ায় শান্তিপূর্ন ভোট গ্রহণ

error: Content is protected !!
%d bloggers like this: