বৃহস্পতিবার , ২৭ নভেম্বর ২০২৫ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

লংগদুতে পার্টনার ফিল্ড স্কুলের ১০ সেশন সম্পন্ন

প্রতিবেদক
প্রতিনিধি, লংগদু, রাঙামাটি
নভেম্বর ২৭, ২০২৫ ৯:৫৪ অপরাহ্ণ

রাঙামাটির লংগদু উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (DAE) পরিচালিত ‘পার্টনার ফিল্ড স্কুল (PFS)-ধান ও কৃষক সেবা কেন্দ্র’-এর মোট ১০টি প্রশিক্ষণ সেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) উপজেলার বাম–আটারকছড়া মাষ্টারপাড়া মাঠে এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন। উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিফ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রতন চৌধুরী, উপসহকারী কৃষি কর্মকর্তা মিটু দে, স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষক নেতৃবৃন্দ।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী কৃষকদের হাতে সম্মানী বাতা ও সনদপত্র তুলে দেন অতিথিরা। বক্তারা বলেন, আধুনিক কৃষি প্রযুক্তি, কীট ব্যবস্থাপনা, পরিবেশবান্ধব পদ্ধতি ও উৎপাদন বৃদ্ধির কৌশল আয়ত্তে আনার মাধ্যমে কৃষকদের দক্ষতা বৃদ্ধি পেয়েছে। এ ধরনের মাঠভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচি কৃষকদের বাস্তব জ্ঞান অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী কৃষকেরা জানান, নিয়মানুবর্তিতা, নতুন প্রযুক্তি, জমি ব্যবস্থাপনা ও রোগবালাই শনাক্তকরণ বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ তাদের কৃষিকাজকে আরও এগিয়ে নেবে।

উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিফ রহমান বলেন , ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে চালু থাকবে, যাতে কৃষকেরা আরও উন্নত ও লাভজনক কৃষি পদ্ধতি শিখতে পারে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মাইসছড়ি ইউনিয়ন বিএনপির উদ্যোগে কোরআন খতম, দোয়া ও কুলখানি অনুষ্ঠিত

বাঘাইছড়িতে বিএনপির আর্থিক সহায়তা প্রদান

নিখিল কুমারের নেতৃত্বে রাঙামাটি আওয়ামীলীগ নেতৃবৃন্দের বঙ্গবন্ধুর মাজার জিয়ারত

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে ১৯৪৬৩ জন পরীক্ষার্থী; আবাসিক মোটেলে ২০ % ছাড় ঘোষণা

বাঁশখালী থেকে অপহৃত শিশু আদিয়াতকে উদ্ধার: মায়ের কোলে ফিরিয়ে দিল পুলিশ

কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ শিক্ষার দ্যুতি ছড়াচ্ছে পার্বত্যাঞ্চলে

খাগড়াছড়িতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী অপহরণের অভিযোগ

কাপ্তাই শিলছড়িতে শত্রুতার জেরে ঘরে আগুন দেবার অভিযোগ

রামগড়ে আপিলে প্রার্থীতা ফিরে পেলেন কংজঅং

মহালছড়িতে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: