শনিবার , ১১ অক্টোবর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটি নানিয়ারচরে কঠিন চিবরদান অনুষ্ঠানে অ্যাড. দীপেন দেওয়ান

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
অক্টোবর ১১, ২০২৫ ৬:১২ অপরাহ্ণ

বিশ্ব শান্তি ও সকলের মঙ্গল কামনায় নানিয়ারচরে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান কঠিন চিবরদান অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন কেন্দ্রীয় বিএনপির ধর্ম বিষয়ক সহ সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান।
‎
‎শনিবার (১১ অক্টোবর) সকালে নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নের গোলসাছড়ি জনবল বৌদ্ধ বিহারে কঠিন চিবরদান অনুষ্ঠানে প্রধান দায়ক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক, সাবেক জেলা সিনিয়র যুগ্ন জজ ও রাঙামাটি জেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট দীপেন দেওয়ান।
‎
‎কঠিন চিবরদান উপলক্ষে পুন্যার্থীরা বুদ্ধমূর্তি দান, সংঘ দান, অষ্ট পরিষ্কার দান, কল্পতরু দান ও নানাবিধ দান সহ মহতী পূণ্যানুষ্ঠান সম্পাদন করেন। ‎সকালে প্রথমার্ধের অনুষ্ঠান শেষে রাষ্ট্র গঠনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করেন। লিফলেট বিতরণের মধ্য দিয়ে এডভোকেট দীপেন দেওয়ান কঠিন চিবরদানে আগত জনসাধারণের মাঝে ৩১দফা প্রস্তাবনার বিস্তারিত বিষয়াবলি তুলে ধরেন।
‎
‎গোলসাছড়ি জনবল বনবিহারের আবাসিক অধ্যক্ষ শ্রীমৎ শ্রদ্ধালংকার স্থবির ভান্তের সভাপতিত্বে এসময় জিয়া পরিষদ সোনালী ব্যাংক শাখার কেন্দ্রীয় কমিটির সভাপতি সুভাষ চন্দ্র চাকমা, নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মোঃ নুরুজ্জামান, সাধারণ সম্পাদক মোঃ ফারুক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন। রাঙামাটি সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাবু রনেল দেওয়ান, নানিয়ারচর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান রনো বিকাশ চাকমা, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাহুল চাকমা, ছাত্রদল নেতা সাধন বিকাশ চাকমা সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

খাগড়াছড়ি সেনা রিজিয়নের অনুদান বিতরণ

কাউখালী উপজেলায় অবৈধ ইটভাটা বন্ধে অভিযান

কাপ্তাইয়ে আজাদী সম্পাদক এম এ মালেক সংবর্ধিত

দেশের উন্নয়ন ও শান্তির জন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে- রাঙামাটির সাংগ্রাই উৎসবে পার্বত্য প্রতিমন্ত্রী

কাউখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত 

কাপ্তাই কাঠ ব্যবসায়ী সমিতির নেতৃত্বে মুছা, লোকমান ও ফজলুল

কাউখালীতে অতিবর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি ও অংগ সংগঠন, নেতাকর্মীদের মধ্যে কর্মচাঞ্চল্য 

মহালছড়িতে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম কার্যক্রমের উদ্ভোধন

ঈদগাঁও জাগির পাড়া সড়কে জলাবদ্ধতা, পানি বন্দি হাজারো মানুষ!

রাঙামাটি বিএম ইনস্টিটিউটে যাওয়ার রাস্তা নাই

error: Content is protected !!
%d bloggers like this: