বুধবার , ২৪ জানুয়ারি ২০২৪ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

রামগড়ে চার ইটভাটায় অভিযান, জ্বালানী কাঠ জব্দ 

প্রতিবেদক
করিম শাহ, রামগড়, খাগড়াছড়ি
জানুয়ারি ২৪, ২০২৪ ৪:২২ অপরাহ্ণ

 

খাগড়াছড়ির রামগড়ে চারটি ইট ভাটায় অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অবৈধভাবে জ্বালানি কাঠ পোড়ানোর অপরাধে চারটি ভাটার বিপুল পরিমান জ্বালানী কাঠ জব্দ করেছেন উপজেলা প্রশাসনের পরিচালিত ভ্রাম্যমান আদালত।

আজ বুধবার (২৪ জানুয়ারী) সকাল ১১টার সময় উপজেলার দাতারামপাড়া এলাকার চারটি ইট ভাটায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতা আফরিন।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতা আফরিন বলেন, উপজেলার দুর্ঘম বনভূমি এলাকায় গড়ে উঠা ৪টি ইটভাটায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করে ৪ হাজার ঘনফুট জ্বালানি কাঠ জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব জ্বালানি কাঠ উপজেলা রেঞ্জ কর্মকর্তার মাধ্যমে বিক্রয়পূর্বক প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান করতে এবং ৪টি ইটভাটা কতৃপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বন বিভাগকে নির্দেশ প্রদান করা হয়েছে।

উপজেলা রেঞ্জ কর্মকর্তা মো: রোকনুজ্জামান জানান, অবৈধভাবে ভাটাগুলোতে বনাঞ্চলের কাঠ পুড়িয়ে ইট প্রস্তুত করা হচ্ছিলো। মোবাইল কোর্টের নির্দেশনা মোতাবেক চারটি ইটভাটার মালিকের বিরুদ্ধে বিধি মোতাবেক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এসময় অভিযানে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সদস্যসহ বনবিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাউখালীতে ২ ইটভাটায় প্রশাসনের মোবাইল কোর্ট; জরিমানা

কাপ্তাইয়ে ৬ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ধ্বংস, ৫ হাজার টাকা জরিমানা

পার্বত্য চট্টগ্রামে প্রাকৃতিক ভিত্তিক সমাধান প্রকল্প কার্যক্রম পরিদর্শন

কাপ্তাই শিল্পকলা একাডেমির পৌষমেলায় হাজারো মানুষের সমাগম

রাঙ্গামাটির নানিয়ারচরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ধনপাতা বন বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠিত

ঈদগাঁওয়ে সংরক্ষিত বন থেকে ২ কাঠুরিয়া আটক

মহালছড়িতে মারমা কল্যাণ সমিতি ও উপজেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চিঠি সংশোধন করতে জেলা পরিষদ চেয়ারম্যানকে পিসিসিপি’র আল্টিমেটাম

বিলাইছড়িতে সরকারি প্রাথমিক বিদ্যালয় ফিডিং কর্মসূচির উদ্বোধন

error: Content is protected !!
%d bloggers like this: