বুধবার , ১৬ জুলাই ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

জুলাই শহীদ দিবস উপলক্ষে মহালছড়িতে আলোচনা সভা

প্রতিবেদক
শফিক ইসলাম, মহালছড়ি, খাগড়াছড়ি
জুলাই ১৬, ২০২৫ ১১:২৯ অপরাহ্ণ

খাগড়াছড়ির মহালছড়িতে “জুলাই শহিদ দিবস” উপলক্ষে ১৬ জুলাই ২০২৫ ইং তারিখে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহিদদের স্মরণে আলোচনা সভা, গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

১৬ জুলাই বুধবার ১০ ঘটিকায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রায়হান।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন মহালছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন ও প্রেসক্লাব সভাপতি দীপক সেন,সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দসহ প্রশাসনের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

বক্তারা বলেন, “জুলাই শহিদ দিবস আমাদের জাতির ইতিহাসে এক বেদনার দিন। যারা এই দিনে আত্মাহুতি দিয়েছেন, তাদের ত্যাগকে স্মরণে রেখে আমাদের সমাজ গঠনে এগিয়ে যেতে হবে।”

আলোচনা সভার পাশাপাশি দিবসটি উপলক্ষে ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও দেয়ালচিত্র (গ্রাফিতি) প্রতিযোগিতার আয়োজন করা হয়। শিক্ষার্থীরা শহিদদের স্মরণে তাদের আঁকা চিত্রের মাধ্যমে ইতিহাসের কথা নতুন প্রজন্মের মাঝে তুলে ধরে।

দিনব্যাপী এসব কর্মসূচিতে অংশগ্রহণকারী সবাই শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন এবং ইতিহাস সচেতন প্রজন্ম গড়ার আহ্বান জানান।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

‎যুবদের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় স্বচ্ছ ধারণা থাকতে হবে- কাজল তালুকদার

খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনে দুই দিনব্যাপি যোগব্যায়াম প্রদর্শন সম্পন্ন

শিক্ষা সপ্তাহে বিভাগীয় পর্যায়ে কাপ্তাই বিএন স্কুল এন্ড কলেজের ৯ টি বিষয়ে পুরস্কার অর্জন

রাজস্থলীতে তিন ইউনিয়নে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত

দুর্গম পাহাড়ে মানবতার আলো-জুরাছড়িতে অসহায় মানুষের হাতে নতুন জীবনের ঘর

খাগড়াছড়িতে ছড়ার মাঝখানেই ভবন নির্মাণ কাজ / বর্ষায় পানিতে তলিয়ে যাওয়ার শঙ্কা স্থানীয়দের

কাপ্তাইয়ের চিৎমরম বৌদ্ধবিহারের বিভিন্ন  উন্নয়ন কাজের উদ্বোধন করেন -পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর

আওয়ামীলীগ রাজপথে থাকবে; এপথ কাউকে ইজারা দেয়া হয়নি- হাছান মাহমুদ

ওয়াগ্গার তম্বপাড়ায় কাপ্তাই তথ্য অফিসের উন্মুক্ত বৈঠক

রাবিপ্রবি সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্ষদ রিজেন্ট বোর্ড এর বিশেষ সভা অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: