রবিবার , ১৬ মার্চ ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

লংগদুতে প্রশাসনের অভিযানে আবারও দুইটি ইটভাটা বন্ধ

প্রতিবেদক
প্রতিনিধি, লংগদু, রাঙামাটি
মার্চ ১৬, ২০২৫ ৪:২৮ অপরাহ্ণ

মহামান্য হাইকোর্টের আদেশে রাঙামাটির লংগদুতে উপজেলা প্রশাসনের অভিযানে আবারও বন্ধ করে দেয়া হয়েছে দুইটি ইটভাটা। এর আগেও কয়েক দফায় এই অবৈধ দুইটি ইটভাটার কার্যক্রম বন্ধসহ জরিমানা করলেও তারা কার্যক্রম চালিয়ে আসছিলো।

আজ রবিবার (১৬ মার্চ) সকালে লংগদু উপজেলা নির্বাহী অফিসার কফিল উদ্দিন মাহমুদ মোবাইল কোর্ট পরিচালনা করে কে.বি.এম ও এল.বি.এম এই দুইটি ইটভাটা স্থায়ীভাবে বন্ধ করে দেন। এসময় পানি ছিটিয়ে আগুন নিভানোর পাশাপাশি কাঁচা ইট ধ্বংস করা হয়েছে। পরে হাইকোর্টের রিটপিটিশনের আদেশে সাইনবোর্ড ঝুলিয়ে দেয়া হয়।

উল্লেখ্য এরআগেও কয়েক দফায় এই অবৈধ দুইটি ইটভাটার কার্যক্রম বন্ধসহ জরিমানা করেন স্থানীয় প্রশাসন। গত ১১ জানুয়ারি মহামান্য হাইকোর্ট বিভাগের রীট পিটিশন মামলা নং-১২০৪/২০২২ ও ১৩৭০৫/২০২২ এর আদেশ অনুযায়ী ২টি ইটভাটায় ইটপ্রস্তুত ও ইটভাটার সকল কার্যক্রম বন্ধ করে দেয় উপজেলা প্রশাসন। সে সময় কে.বি.এম ও এল.বি.এম ইটভাটা বন্ধ ঘোষণা করার পাশাপাশি দুই ইটভাটা মালিককে ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ বিষয়ে লংগদু উপজেলা নির্বাহী অফিসার কফিল উদ্দিন মাহমুদ বলেন, কেবিএম ও এলবিএম দুইটি ইটভাটায় যৌথভাবে অভিযান চালানো হয়েছে‌। এ সময় ইটভাটায় ব্যবহৃত চিমনি ও কিলন গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মানিকছড়িতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা 

রাঙামাটিতে হোমিওপ্যাথি চিকিৎসার জনক হ্যানিম্যানের জন্ম দিবস পালিত

২৪ ঘণ্টায় শনাক্ত ২৯.১৭ শতাংশ, মৃত্যু ৩১

২৪ ঘণ্টায় শনাক্ত ২৯.১৭ শতাংশ, মৃত্যু ৩১

শুধুমাত্র অবকাঠামোগত উন্নয়ন করে একটি জাতিকে পরিপূর্ণভাবে উন্নত-সমৃদ্ধ করা সম্ভব নয়- প্রতিমন্ত্রী মীর হেলাল

ভোক্তা অধিকার দিবস পালন নানিয়ারচরে

খাগড়াছড়িতে পার্বত্য চুক্তি বাস্তবায়নের দাবিতে সমাবেশ

বাঘাইছড়িতে যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

কাউখালীর ৭ মাদরাসায় আবাম ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

বদরখালী সমিতির নির্বাচনে লড়বেন ৩২ প্রার্থী, প্রতীক বরাদ্দের আগেই প্রচারণা

রাঙামাটিতে কুষ্ঠ দিবস পালন / সচেতনতায় কুষ্ঠরোগ নির্মূল করা সম্ভব

error: Content is protected !!
%d bloggers like this: