বৃহস্পতিবার , ১১ আগস্ট ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে তক্ষক ও ময়নাপাখি উদ্ধার আটক ২ পাচারকারী

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
আগস্ট ১১, ২০২২ ৮:৫৭ পূর্বাহ্ণ

 

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের অধীন কাপ্তাই বনবিভাগের অভিযানে একটি তক্ষক ও একজোড়া ময়নাপাখি সহ দুই পাচারকারীকে আটক করা হয়েছে। গত বুধবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাঙামাটি সদর উপজেলার জীবতলী এলাকা থেকে তাদের আটক করা হয়।

এসময় অভিযানে কাপ্তাই বনবিভাগকে সেনাবাহিনী সহযোগিতা করেন। আটক দুই পাচারকারীর নাম চান্দু চাকমা ও মোঃ নান্নু মিয়া। আটককৃত চান্দু চাকমা রাঙামাটির জুড়াছড়ি উপজেলার নির্মল চাকমার ছেলে এবং মোঃ নান্নু মিয়া বিলাইছড়ি উপজেলার আবুল হোসেন মুন্সির ছেলে।

বিষয়টি নিশ্চিত করে, কাপ্তাই বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ এই প্রতিবেদকে জানান, সেনাবাহিনীর সহযোগিতায় ও কাপ্তাই বনবিভাগের অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি ২৩০ গ্রাম ওজনের তক্ষক এবং এক জোড়া বিলুপ্ত প্রায় ময়না পাখি সহ ওই দুই পাচারকারীকে আটক করা হয়।

এদিকে আটক দুই পাচারকারীর বিরুদ্ধে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ এর ধারা অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।

তিনি বলেন, তক্ষক একটি অমূল্য প্রাকৃতিক সম্পদ এবং এই ময়নাপাখি বিলুপ্তপ্রায়। তাই বন্য প্রাণী সংরক্ষনে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পার্বত্য শান্তি চুক্তির ফলে পাহাড়ে উন্নয়নের ধারা অবহ্যত রয়েছে

পার্বত্য চট্টগ্রামের জন্য প্রকল্প প্রস্তাবনার আহবান মানুষের জন্য ফাউন্ডেশনের

কাপ্তাইয়ে কোভিড-১৯ প্রতিরোধমূলক কার্যক্রমে সম্পৃক্ত করতে অরিয়েন্টেশন 

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দ্যা রেড জুলাইয়ের প্রার্থনা

শেষ হল মারিশ্যা জোন কাপ; চ্যাম্পিয়ন তুলাবান স্পোর্টিং ক্লাব

কাপ্তাইয়ে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময়

নানিয়ারচরে ক্রীড়া দিবস পালিত

কাপ্তাই ভূমি অফিস ও হেডম্যান কার্যালয় পরিদর্শনে চট্রগ্রামর  অতিরিক্ত বিভাগীয় কমিশনার শারমিন জাহান

কাপ্তাই জাতীয় উদ্যানে ৭ ফুট লম্বা অজগর সাপ অবমুক্ত

বাঘাইছড়িতে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল সম্পন্ন

error: Content is protected !!
%d bloggers like this: