বৃহস্পতিবার , ২৯ আগস্ট ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

রামগড়ের ফেনী নদীতে মাছ শিকারে গিয়ে দুই কিশোর নিখোঁজ

প্রতিবেদক
করিম শাহ, রামগড়, খাগড়াছড়ি
আগস্ট ২৯, ২০২৪ ৮:০১ অপরাহ্ণ

খাগড়াছড়ির রামগড় উপজেলার ভারতীয় সীমান্তের ফেনী নদীতে পড়ে মো: নয়ন (১৩)  ও মো: বাদশা (১৬) নামে দুইজন নিখোঁজ হয়েছে। নিখোঁজ নয়ন পৌরসভার শ্বাশানটিলা গ্রামের মো: শফিক এর ছেলে ও বাদশা পাতাছড়া ইউপির আবদুল জব্বার এর ছেলে।

নয়নের পিতা মো: শফিক জানান, গতকাল বুধবার বিকেল ৩টা নাগাদ সহপাঠিদের সাথে ফেনী নদীতে বড়শি দিয়ে মাছ ধরতে গিয়ে নদীতে পড়ে যায় । অদ্যবদি আইনশৃংখলা বাহিনীর সহযোগীতায় ডুবরী এসেও অনেক খোঁজাখুজি করেও কোন হদিস পাওয়া যায়নি।

অপরদিকে, আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে ফেনী নদীর নামার চর এরাকায় নদীতে জাল ফেলে মাছ শিকারে গেলে পানিতে তলিয়ে যায় বাদশা। খবর পেয়ে পুলিশ, বিজিবির সহায়তায় ফায়ার সার্ভিসের ডুবুরী এসে উদ্ধার চেষ্টা করে পানির তিব্র স্রোতে উদ্ধার করতে ব্যর্থ হলে উদ্ধার কাজ স্থগিত করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সীমান্ত বাহিনী বিজিবি’র বাধাঁ উপেক্ষা করে বন্যা পরবর্তী শতশত উৎসুক জনতা ও মৎস্য শিকারিরা গত ৩দিন ফেনী নদীর বিভিন্ন অংশে মাছ শিকারে মেতে উঠে।

ফায়ার সার্ভিস আগ্রাবাদ চট্টগ্রাম ডুবুরী ইউনিটের সাব-অফিসার মো: জসিম উদ্দিন জানান, সকাল থেকে ফেনী নদীর বল্টুরাম অংশে গতকাল নিখোঁজ কিশোর উদ্ধারে অভিযান চলে বিকেলে ফেনী নদীর চর অংশে আরো এক কিশোর নিখোঁজের খবর পেয়ে আমরা উদ্ধারে ছুটে এলেও নদীতে প্রবল স্রোতের কারণে কাউকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। রাত শুরু হওয়াতে সীমান্তে নিরাপত্তা জনিত কারণে উদ্ধার কাজ স্থগিত করা হয়েছে। কাল আবার চেষ্টা করবেন বলে তিনি জানান।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাজস্থলীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

বিলাইছড়িতে জাতীয় সমাজ সেবা দিবস পালিত 

কাপ্তাইয়ের ওয়াগ্গায় ৮৩৮ জন পেলেন টিসিবির পণ্য

এই দেশ থেকে ইউপিডিএফকে বিতাড়িত করা হবে- ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক

অনিশ্চয়তায় শুরু হল চন্দ্রঘোনা- রাইখালী ফেরিঘাট সেতু নির্মাণের প্রাথমিক কাজ

সাজেকে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ এক সন্ত্রাসী আটক

আবারো চ্যালেঞ্জের মুখে দীপংকর; দীপংকরের পরাজয় চায় জেএসএস; সুযোগ নিতে চায় বিদ্রোহীরা

ঈদগাঁও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর তাজ জনির বহিষ্কার আদেশ প্রত্যাহার

কাপ্তাই হ্রদের মহালছড়ি অংশে অনির্দিষ্টকালের জন্য মাছ ধরা বন্ধ রেখেছেন মৎস্যজীবিরা

পাহাড়ি জাবিয়ানদের ১ম পুনর্মিলনী / এক ঝাঁক তারার মেলা বসল রাঙামাটিতে

error: Content is protected !!
%d bloggers like this: