বৃহস্পতিবার , ১০ মার্চ ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

‘শূচি কাপ্তাই’ পরিচ্ছন্নতার নতুন উদ্যোগ কাপ্তাই ইউএনওর

প্রতিবেদক
পাহাড়ের খবর ডেস্ক
মার্চ ১০, ২০২২ ১:১৬ অপরাহ্ণ

 

ঝুলন দত্ত, কাপ্তাই প্রতিনিধি।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবর্ষে সরকারের রয়েছে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে নানান উদ্যোগ। তারই একটি হলো “পরিচ্ছন্ন গ্রাম, পরিচ্ছন্ন শহর” কর্মসূচি।

তারই ধারাবাহিকতায় কাপ্তাই উপজেলাকে পরিচ্ছন্নকরণ প্রোগ্রাম “শূচি কাপ্তাই” শুভারম্ভ করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান। 

বুধবার হতে কাপ্তাই উপজেলা কমপ্লেক্সের আশেপাশে পরিস্কার পরিচ্ছন্নতার মাধ্যমে তিনি এই কার্যক্রমের শুরু করেন। সাথে ছিলেন সামাজিক সংগঠন ” স্বপ্নচুড়া ফাউন্ডেশন ” এর একদল উদ্যমী কর্মী।

মূলত ইউএনও এর উদ্যোগ ও পরিকল্পনায় প্রথমধাপে উপজেলার গুরুত্বপূর্ণ স্থানসমুহে এ অভিযান পরিচালিত হবে। পরবর্তীতে উপজেলার বাহিরে কাপ্তাই সড়কের আশেপাশে, বিভিন্ন পর্যটন কেন্দ্রের পাশে এবং শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশ এই কার্যক্রমের আওতায় আনা হবে বলে জানান কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মুনতাসির জাহান।

ইউএনও মুনতাসির জাহান আরোও জানান, পরিস্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। তাছাড়া সরকারের একটি ভিশন রয়েছে ” পরিচ্ছন্ন গ্রাম, পরিচ্ছন্ন শহর”। তাই কাপ্তাইকে পর্যটকদের কাছে আরও আর্কষণীয় করে তোলা এবং দূষণমুক্ত একটি শহর হিসাবে গড়ে তোলার লক্ষ্যে ” শুচি কাপ্তাই ” এর শুভারম্ভ।

বুধবার প্রথম দিন টিম স্বপ্নচূড়া ফাউন্ডেশন এর সহযোগিতায় ১ম ধাপে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান করা হয় উপজেলা পরিষদ এলাকা সহ আশেপাশের কিছু অংশ পর্যন্ত। পরবর্তীতে ধাপে ধাপে পর্যায়ক্রমে এই পরিচ্ছন্ন অভিযান কাপ্তাই এর প্রত্যোটি ইউনিয়ন এ করা হবে বলে জানান তিনি। এ কর্মসূচিকে সফল করতে নিরলস ভাবে কাজ করে যাবে টিম স্বপ্নচূড়া ফাউন্ডেশনের একদল উদ্যোমী তরুণ-তরুণী।

এই সংগঠনের সভাপতি সোহেল আরাফাত, সহ সভাপতি কলি মনি জানান, ইতিমধ্যে কাপ্তাই উপজেলাকে একটি পর্যটন বান্ধব উপজেলা হিসেবে গড়ে তোলার তোলার জন্য ইউএনও মুনতাসির জাহান অনেক প্রকল্প বাস্তবায়ন করেছেন এবং প্রত্যেকটি প্রকল্প পর্যটকসহ কাপ্তাইয়ের জনগণের কাছে প্রশংসিত হয়েছে। তারই ধারাবাহিকতায় ইউএনও এর উদ্যোগে ” শুচি কাপ্তাই ” প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রুমায় সৌরবিদ্যুতের ব্যাটারী বিষ্ফোরণে পুড়লো ১২ ঘর

রাঙামাটিতে ব্যাংক কর্মকর্তার আত্মহত্যা

শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সেমিফাইনালে কাপ্তাই নুরুলহুদা কাদেরী উচ্চ বিদ্যালয়

ঈদুল আজহা সামনে রেখে মহালছড়িতে কসাইদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাজস্থলী, চন্দ্রঘোনা ও কাপ্তাই থানা পরিদর্শনে নবাগত পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন

কাপ্তাইয়ে খেলতে গিয়ে গলায় গামছা পেঁচিয়ে ৫ বছরের শিশুর মৃত্যু

মহালছড়িতে সার্বজনীন বিশ্বকর্মা পূজা: মন্ডপে গিয়ে শুভেচ্ছা জানাল উপজেলা বিএনপি

বান্দরবানে মধু পূর্ণিমা উদযাপন

কাউখালীতে ইউপিডিএফ কালেক্টরের আস্তানায় যৌথ অভিযানে মদ তৈরির সরাঞ্জাম ও চাঁদার রশিদ উদ্ধার

জাতীয় ম্যালেরিয়া নির্মূল কর্মসূচী / জুরাছড়িতে মাল্টি-স্টেকহোল্ডারদের সমম্বয় সভা

error: Content is protected !!
%d bloggers like this: